Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০০, ১৭ ডিসেম্বর ২০২২

ঢাকার পথে আ. লীগের ‘বিজয় শোভাযাত্রা’, নেতাকর্মীদের ঢল

রাজধানীতে আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’। ছবি- সংগৃহীত

রাজধানীতে আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’। ছবি- সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে ‘বিজয় শোভাযাত্রা’ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর এতে ঢল নেমেছে ঢাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে।

শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান, মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাল-সবুজ পোশাক পড়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এসময় তারা স্লোগানসহ নানান বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন। ট্রাকের ওপর শোভাযাত্রার মঞ্চ সাজানো হয়েছে।

আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার আয়োজনে এ শোভাযাত্রায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও তাদের শাখা সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাল-সবুজের সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় এসেছেন।

দুপুর থেকে রমনা শাহবাগ এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মিছিলসহ এসে জড়ো হয়। সব মিছিল এসে রমনা ধানমন্ডি সড়কে সমাবেশে রূপ নেয়।

এদিকে রাজধানীর পাশাপাশি সারাদেশেও একযোগে এই ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

আইনিউজ/এইচএ

দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়