Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৬, ২৫ ডিসেম্বর ২০২২

শুভ বড়দিন আজ

শ্রীমঙ্গলের খ্রিষ্টান পাড়ায় বড়দিনের আয়োজন। ছবি- আইনিউজ

শ্রীমঙ্গলের খ্রিষ্টান পাড়ায় বড়দিনের আয়োজন। ছবি- আইনিউজ

বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধের পাশাপাশি খ্রিষ্টান ধর্মাবম্বী মানুষও রয়েছেন। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এবং প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। প্রতিবছর ২৫ ডিসেম্বর সারা বিশ্বের খ্রিষ্ট ধর্মের মানুষজক নানা আড়ম্বরতার সঙ্গে তাদের সবচেয়ে বড় এই উৎসব উদযাপন করে থাকেন। এই দিনকে ঘিরে বিশেষ আকর্ষণ বা আলোচনায় থাকেন খ্রিষ্টমাস ট্রি, সান্তা ক্লজ এবং বর্ণিল আলোকসজ্জ্বা। বাংলাদেশের ঢাকার বাইরেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও উল্লেখযোগ্য পরিমাণ খ্রিষ্টান ধর্মাবম্বী মানুষের বসবাস।

খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এদিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন বলেই তার অনুসারী খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিষ্ট ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে এ শুভ বড়দিন উদযাপন করছেন।

এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এছাড়াও শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা এবং তারকা হোটেলগুলোতে ব্যবস্থা করা হয়েছিল আলোকসজ্জার।

এদিকে বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্ট ধর্মাবলম্বীসহ সবার শান্তি ও কল্যাণ কামনা করে পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, জাগতিক সুখের পরিবর্তে যিশুখ্রিষ্ট ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পারমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যিশুখ্রিষ্টের শিক্ষা ও আদর্শ অনুসরণীয়।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।’

এদিকে বড়দিন উপলক্ষে এদিন সরকারি ছুটি। অপরদিকে দিনটি উপলক্ষে অনেক খ্রিষ্টান পরিবারে কেক তৈরি করা হবে, থাকবে বিশেষ খাবারের আয়োজন।

এছাড়াও দেশের অনেক অঞ্চলে আয়োজন করা হয়েছে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসর।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়