ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৯, ২৭ ডিসেম্বর ২০২২

আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হলেন মাশরাফি

সাবেক ক্রিকেটার ও নড়াইল ২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা।

সাবেক ক্রিকেটার ও নড়াইল ২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এবার আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতেও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাসদেশের এই জনপ্রিয় ক্রিকেটার।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের জানান, সভাপতিমণ্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ-সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতিমণ্ডলীর বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘প্রায় তিন ঘণ্টাব্যাপী বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সাংগঠনিক কর্মসূচির পরবর্তী করণীয়, বিশেষ করে জাতীয় নির্বাচন সামনে রেখে আমাদের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রেসিডিয়ামের উদ্দেশে বিস্তারিত এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দেশরত্ন শেখ হাসিনা।’

এর আগে সন্ধ্যা ৭টায় বৈঠকটি শুরু হয়।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়