ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ৩১ ডিসেম্বর ২০২২

ঘন কুয়াশা, দৌলতদিয়ায় ফেরি বন্ধ

ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার মধ্যরাতের পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফলে মাঝ নদীতে দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকালে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন  বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ সালাউদ্দীন জানান, প্রতিদিনই সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে গত কয়েক দিন ধরেই কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ফেরি বন্ধ থাকছে ঘণ্টার পর ঘণ্টা।

তবে পদ্মা সেতু চালু হবার পর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ যানবাহন পদ্মা সেতু ব্যবহার করার কারণে চাপ কমেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ফলে ফেরি বন্ধ থাকলেও আগের মতো যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয় না।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়