ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ৩১ ডিসেম্বর ২০২২

মেট্রো স্টেশন গেটে প্রবেশের সময় ৭টা থেকে ১১টা

ফাইল ছবি

ফাইল ছবি

মেট্রোরেল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার পর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে যোগাযোগের ক্ষেত্রে শুরু হয় নতুন দিনের যাত্রা।

প্রাথমিকভাবে মেট্রোরেল সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে ঠিকই। কিন্তু স্টেশনের গেটে প্রবেশের সময়সীমা সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা। এই তথ্য অজানা থাকায় মেট্রোরেল স্টেশনে পৌঁছে অনেককেই ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। কারণ অনেকে ১১টা ৪০ মিনিটে এসেও মেট্রোরেলে চড়তে পারেননি।

শনিবার আগারগাঁও স্টেশনে দূর-দূরান্ত থেকে এসে মেট্রোরেল চড়তে না পেরে ফিরে গেছেন অর্ধ শতাধিক মানুষ। তাদের একজন বলেন, আমরা জানি মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা। আমি ২০ মিনিট আগে এসেও মেট্রোরেলে চড়তে পারিনি। গেটে দেওয়া আছে স্টেশনে প্রবেশের সময় সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা। আমাদের আগ থেকে বলা হয়নি।

সংশ্লিষ্টরা জানান, মেট্রোরেলের চাকা ঘুরবে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত। গেট খুলবে সকাল সাড়ে ৭টায় এবং বন্ধ হবে বেলা সাড়ে ১১টায়। কিন্তু যাত্রীরা মনে করেন সকাল ৮টা থেকে দুপুর ১২টায় গেটে প্রবেশ করতে পারবেন। প্রবেশ গেট খোলা ও বন্ধ হওয়ার তথ্য না জানায় অনেকে ফিরে যাচ্ছেন।

মেট্রোরেল স্টেশনে কর্মরত এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ভুল মেসেজের কারণে অনেকে শেষ সময়ে মেট্রোরেল স্টেশন থেকে ফিরে যাচ্ছেন। মেট্রোরেলের প্রবেশ গেট খুলবে সকাল সাড়ে ৭টায়, বন্ধ হবে বেলা সাড়ে ১১টায়। মেট্রোরেলের চাকা গড়ানোর আগে যাত্রী প্রস্তুত করতে হয়। এছাড়া কিছু যাত্রী স্টেশনে থেকে যান, তাদের গন্তব্যে পৌঁছে দিতেও ৩০ মিনিট সময় হাতে রাখতে হয়।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়