Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

রিপন দে, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:৪০, ৭ জানুয়ারি ২০২৩

৮ মাসে ভারতের ভিসা নিয়েছেন ১০ লাখ বাংলাদেশী

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের একটি স্থলপথ। ছবি- সংগৃহীত

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের একটি স্থলপথ। ছবি- সংগৃহীত

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দীর্ঘদিন বাংলাদেশীদের জন্য বন্ধ ছিল ভারতের ভ্রমণ ভিসা। তবে চলতি বছরের মার্চের শেষ সপ্তাহ থেকে করোনা প্রাদুর্ভাব কিছুটা শিথিল হলে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে ভ্রমণ ভিসার অনুমতি দেয় সরকার। এরপর থেকে নভেম্বর পর্যন্ত ১০ লাখের বেশী বাংলাদেশী ভারতের ভিসা নিয়েছেন তার মধ্যে ২ লাখ ৭৩ হাজার মেডিকেল ভিসা রয়েছে।

ভারতীয় হাই কমিশন আই নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় হাই কমিশন সূত্র জানায়, মহামারির আগে ২০১৯ সালে ১৬ লাখের কিছু বেশি বাংলাদেশী ভারতের ভিসা নেন। ২০২১ সালে লকডাউনের সময় এই পরিমাণ কমে দাঁড়ায় দুই লাখে। এই সময় মেডিকেল ভিসা চালু হলে ২ লাখ ৩০ হাজার বাংলাদেশী ভারতের মেডিকেল ভিসা নেন।

বাংলাদেশে ভারতের ১৫টি ভিসা সেন্টার রয়েছে যার মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ভিসা সেন্টার ঢাকার যমুনা ফিউচার পার্কে । এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, যশোর, সাতক্ষীরা, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া, নোয়াখালী, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায়, বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো মিলে বিশ্বের বৃহত্তম ভিসা অপারেশন নেটওয়ার্ক।

সবচেয়ে বেশি বাংলাদেশী নাগরিকরা সাধারনত পায়ে (স্তলবন্ধর) ও বাসে, অভ্যন্তরীণ নৌপথে, সমুদ্রপথে, রেলপথে এবং আকাশপথে স্থলসীমান্ত অতিক্রম করে ভারতে যান।

ভারতীয় ভিসা সেন্টার (ঢাকা) ডেপুটি অপারেটিং অফিসার কিংশুক মিত্র জানান, ঢাকার ভিসা সেন্টারটি বিশ্বের সব চেয়ে বড় ভিসা সেন্টার। বছরের শেষ দিকে ভিসার চাহিদা আরও বেড়েছে।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়