নিজস্ব প্রতিবেদক, আইনিউজ
বিদ্যুতের দাম বাড়ানো সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
দেশে আরেক দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। তবে সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত গণবিরোধী এবং অবিবেচনা প্রসূত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে ‘বর্তমান সরকার নির্বাচিত নয় বলেই জনগণের চরম দুর্দিনে বিদ্যুতের দাম বৃদ্ধির এই অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে।’
গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দেশে বিদ্যুতের দাম বাড়ানোর কথা জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রতি ইউনিট বিদ্যুতে ১৯ পয়সা দাম বৃদ্ধি করা হয়েছে। যা চলতি মাস থেকেই কার্যকর হবে। তাছাড়া এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয়ের কথা জানিয়েছে সরকার।
এভাবে প্রতিমাসে বিদ্যুতের দাম সমন্বয়ের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিমাসে দাম সমন্বয়ের নামে প্রকারান্তরে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধির করা হবে, যা জনগণের সাথে খুচরা চালাকি মাত্র।’
বিদ্যুতের মূল্য কমনোর দাবিতে আগামী ১৬ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে মহানগর ও উপজেলায় সমাবেশ-মিছিলে জনসাধারণসহ দরের সব স্তরের নেতা-কর্মীদের অংশ গ্রহনের আহবান জানিয়ে তিনি বলেন, ‘চাল-ডাল-তেল-চিনিসহ সকল দ্রব্য মূল্যের চরম ঊধর্বগতিতে জনজীবনে যখন নাভিশ্বাস উঠেছে, জনগণের জীবন যাত্রায় ব্যয় যখন লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে, মানুষ যখন কাজ হারিয়ে বেকার হচ্ছে, মানুষের যখন কর্মসংস্থান নেই তখন বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত মরার ওপরে খাড়ার ঘা।’
মির্জা ফখরুল বলেন, ‘মাত্র দুই মাস আগে পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির পর এবার খুচরা তথা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি সেচে, কল-কারখানার উৎপাদনে ব্যয় বৃদ্ধিসহ জীবন যাত্রার ব্যয় এবং প্রতিটি জিনিসের মূল্য আরও বৃদ্ধি পাবে।’
তিনি বলেন, ‘বিদ্যুত সেক্টারে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাশুল দিতে হচ্ছে জনগাণকে। কুইক রেন্টালে বিদ্যুৎ উৎপাদন না করেই বসিয়ে রেখে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতাসীনদের মদদপুষ্ঠ মালিকদেরকে ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকায় লাভবান করা হচ্ছে। দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনার জন্য বিদ্যুৎ উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় এখন জনগণের পকেট কাটা হচ্ছে।’
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























