Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ১৬ জানুয়ারি ২০২৩

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি- সংগৃহীত

নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি- সংগৃহীত

রাজধানীর নয়া পল্টনে ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু হয়েছে। আজ দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে বিক্ষোভ মিছিল করবে দলটি।

আজ দুপুর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে সমাবেশ স্থলে ভিড় করতে দেখা গেছে। বিএনপির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়েছেন। পোস্টার ও ব্যানার হাতে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আজকের বিক্ষোভ ও সমাবেশ সরকার পতনে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

এ কর্মসূচি থেকে আগামী ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে আবারও বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়