ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ১৭ জানুয়ারি ২০২৩

হাসপাতাল থেকে বাসায় মির্জা ফখরুল ইসলাম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

সম্প্রতি কারাভোগ থেকে মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সোমবারে (১৫ জানুয়ারি) চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাজধানীর একটি হাসপাতালে। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মির্জা ফখরুল বাসায় ফিরেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল বেলা ১১টায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ আছেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার (১৬ জানুয়ারি) রাতে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেন।

গত রোববার ১৫ জানুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ফখরুল। একই দিন এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে আব্বাস এখনও চিকিৎসাধীন।

নয়াপল্টনে নাশকতার অভিযোগে করা মামলায় ৩২ দিন কারাভোগের পর গত ৯ জানুয়ারি সন্ধ্যায় জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে মুক্তি পান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এর আগে ৩ জানুয়ারি বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুল-আব্বাসকে ছয় মাসের জামিন দেন।

পরদিন ৪ জানুয়ারি সকালে জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ওইদিন দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম আবেদন মঞ্জুর করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। সেই পর্যন্ত মির্জা ফখরুল ও আব্বাসের জামিননামা দাখিল করা যাবে না বলে আদেশ দিয়েছিলেন চেম্বার বিচারপতি।

পরে ৮ জানুয়ারি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ দুই নেতাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে আদেশ দেন।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়