ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ২৩ জানুয়ারি ২০২৩

সুইডেনে কোরআন পোড়ানো, বাংলাদেশের উদ্বেগ প্রকাশ

উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ফেসবুক বার্তা।

উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ফেসবুক বার্তা।

সুইডেনের তুরস্কবিরোধী বিক্ষোভে কোরআন পোড়ানোর ঘটনায় রোববার গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। গত শনিবার (২১ জানুয়ারি) দেশটির রাজধানী স্টকহোমে তুরস্কের দূতাবাস ভবনের সামনে এক কপি কোরআন পুড়িয়ে প্রতিবাদ জানান কট্টর ডানপন্থি অভিবাসীবিরোধী রাজনীতিক রাসমুস প্যালুডেন। 

এর আগেও বিভিন্ন বিক্ষোভে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র এ ধর্মগ্রন্থটি পোড়ানোর নজির আছে তার। তবে এ ঘটনায় বাংলাদেশ ছাড়াও তুরস্ক, পাকিস্তান, কুয়েতসহ বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তীব্র নিন্দা জানিয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়, ‘স্টকহোমে তুর্কিয়ে প্রজাতন্ত্রের দূতাবাসের সামনে ২০২৩ সালের ২১ জানুয়ারি কট্টর ডানপন্থি অ্যাকটিভিস্ট কর্তৃক পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ।

‘মতপ্রকাশের স্বাধীনতার নামে বিশ্বজুড়ে মুসলিমদের পবিত্র মূল্যবোধকে অপমানের ঘটনায় গভীর উদ্বেগ জানায় বাংলাদেশ।’

পোস্টে আরও বলা হয়, ‘ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। বাংলাদেশ মনে করে, যেকোনো পরিস্থিতিতে ধর্ম পালনের স্বাধীনতাকে সমুন্নত রাখার পাশাপাশি এর প্রতি সম্মান দেখাতে হবে। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে সব পক্ষকে অহেতুক উসকানি থেকে বিরত থাকার তাগিদ দিচ্ছে বাংলাদেশ।’

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়