Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ২৪ জানুয়ারি ২০২৩

ঠাণ্ডা লেগে ৫দিন ধরে হাসপাতালে ভর্তি এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি- সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি- সংগৃহীত

শারীরিক অসুস্থতা কারণে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন। মন্ত্রী বেশ কয়েকদিন ধরেই ঠান্ডা-কাশি, সর্দি, বুকে কফ ও শ্লেষ্মা জমে অসুস্থতায় ভোগছিলেন। গত ৫দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন পরিকল্পনামন্ত্রী ।

গতকাল সোমবার (২৩ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা মন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশীদ হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করেন। 

সচিব মো. হারুন অর রশীদ বলেন, মন্ত্রী স্যার ড্রাই কফ (খুসখুসে কাশি) নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রথমে সিএমএইচ হাসপাতাল ভর্তি হন তিনি। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন মন্ত্রী মহোদয়।

তিনি বলেন, স্যারের (মন্ত্রীর) বুকে কফ জমেছে। এছাড়া ঠান্ডা ও সর্দির সমস্যা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি রয়েছেন স্যার। সেখানেই চিকিৎসা চলছে। গত পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

অসুস্থতার কারণে এক সপ্তাহ ধরে মন্ত্রণালয়ে দেখা যায়নি পরিকল্পনামন্ত্রীকে। এর আগে সামান্য অসুস্থ ছিলেন তিনি। অসুস্থতা নিয়ে সুনামগঞ্জ ও মাদারীপুর সফর করায় আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং পরে তিনি ভর্তি হন বিএসএমএমইউতে।

আই নিউজ/এইচএ

মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়