Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ৩১ জানুয়ারি ২০২৩

বিশ্বে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশ ১২ তম 

দেশে দুর্নীতি ক্রমাগত বৃদ্ধির ফলস্বরূপ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১২তম। এর আগে গত বছরে বাংলাদেশ ১৩তম অবস্থানে ছিল। 

দুর্নীতির ধারণা সূচক ২০২২-এ এ তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ তালিকা প্রকাশ করে টিআইবি। 

রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এ তালিকা প্রকাশ করেছে টিআইবি। এর আগে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২১ অনুসারে বাংলাদেশের স্কোর ছিল ২৬। 

বিভিন্ন দেশের দুর্নীতির সার্বিক অবস্থা নিয়ে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এই সূচকে বাংলাদেশের অবস্থানের ওঠানামা প্রতিবছরই হয়ে থাকে। 

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়