আই নিউজ ডেস্ক
পশ্চিমবঙ্গের নাটক থেকে আমাদের নাটক ভালো : কাদের
‘বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ’ আয়োজিত সাধারণ সভা সম্মিলন অনুষ্ঠানে ওবায়দুল কাদের। ছবি- সংগৃহীত
‘বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ’ আয়োজিত এক সভায় যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের নাটক থেকে গুণে-মানে, সংলাপে-অভিনয়ে আমাদের নাটক অনেক সমৃদ্ধ। আমাদের শিল্পীরা অনেক বেশি ভালো অভিনয় করেন। আমরা অন্তত একটা কাজ করেছি তা হলো, অভিনয় কেন নিয়ন্ত্রণ করবে? অভিনয় নিয়ন্ত্রণের বিষয় নয়।’
এসময় কাদের বলেন, আমরা শিল্পীদের কালো আইন থেকে মুক্ত করেছি। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, শিল্পীদের কোনো কালো আইন নিয়ন্ত্রণ করতে পারবে না।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের কালীগঞ্জে ‘বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ’ আয়োজিত সাধারণ সভা সম্মিলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি উদ্বেগ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের বিভক্ত রাজনীতিতে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু থেকে উঁচু হচ্ছে। এই অলঙ্ঘনীয় দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের অস্তিত্বের জন্য জীবনধারায় ও গণতন্ত্র চর্চার জন্য রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক হয়ে উঠেছে।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন অভিনেতা মামুনুর রশিদ, তারিক আনাম খান, দিলারা জামান, ডলি জহুর, শহিদুল আলম সাচ্চু ও আমিনুল হক চৌধুরী।
পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























