নিজস্ব প্রতিবেদক
একুশে পদক স্বীকৃতি, এটি কোনো তৃপ্তি না : বিদ্যানন্দ চেয়ারম্যান
অন্যান্য পদকজয়ীদের সঙ্গে বিদ্যানন্দ চেয়ারম্যান কিশোর কুমার দাস। ছবি- সময় নিউজ
এবছর সামাজিক ক্ষেত্রে অবদান রাখার জন্য অমর একুশে পদক ২০২৩ পুরষ্কার লাভ করেছে দেশের আলোচিত সামাজিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ প্রধানমন্ত্রী বিদ্যানন্দের চেয়ারম্যানের হাতে এই পদক তুলে দেন। পদক পেয়ে বিদ্যানন্দের চেয়ারম্যান কিশোর কুমার দাস বলেছেন- এটি (একুশে পদক) আমাদের সকলের ভালো কাজের স্বীকৃতি, এটি কোনো তৃপ্তি নয়। এই পুরষ্কার পাওয়ার জন্য আমরা বিদ্যানন্দ শুরু করিনি।
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে দেশের ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৩’ দেয়া হয়েছে। আজ (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদক পাওয়ার পর এক আলাপচারিতা বিদ্যানন্দ চেয়ারম্যান সংবাদ মাধ্যমকে বলেন- ‘আমি মনে করি, এ পুরস্কার আমার কিংবা আমাদের কয়েকজন স্বেচ্ছাসেবকের না। এখানে অনেকে অর্থ দিয়ে সহায়তা করেছেন, বিভিন্নভাবে আমাদের সঙ্গে কাজ করেছেন, এ পুরস্কার তাদের সবার।’
তিনি বলেন, ‘আমাদের এখানে ডোনার প্রতিনিধি, স্বেচ্ছাসেবী প্রতিনিধি ও প্রবাসী প্রতিনিধিরা আছেন। আমরা সবাই মিলেই কাজ করছি। এটিই আমাদের ভালো লাগা। স্বীকৃতি ভালো লাগলেও কাজের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকা উচিত না।’
বিদ্যানন্দ ফাউন্ডেশনকে এবার একুশে পদক দেয়ার কারণ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যানন্দ ফাউন্ডেশন ২০১৩ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই মানবকল্যাণে এবং দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে কাজ করে চলেছে। ‘পড়বো, খেলবো, শিখবো’ স্লোগান নিয়ে সংগঠনটি পথশিশু, সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের মৌলিক শিক্ষা, আহার, চিকিৎসা এবং আইনি সেবা দিয়ে থাকে।
তবে সম্প্রতি করোনাকালীন মহামারীর পর সৃষ্ট বিপর্যস্ত অবস্থায় তাদের ‘এক টাকায় আহার’ প্রকল্পটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। প্রকল্পের আওতায় হাজারও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য বিতরণের বিষয়টি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
আই নিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারী
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























