ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৭, ২২ ফেব্রুয়ারি ২০২৩

যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লোগো।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লোগো।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কমিটি দেয়া হয়েছে বলে কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে। যুবলের নতুন কমিটিতে সভাপতি পদে সুলতান সালাউদ্দিনকে ও সাধারণ সম্পাদক পদে আবদুল মোনায়েমকে রাখা হয়েছে। 

গেল বছর মে মাসে আট সদস্যের আংশিক কমিটি ঘোষণার ৯ মাসের মাথায় আজ (২২ ফেব্রুয়ারি) বিকেলে ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দিলো বিএনপি। যুবদল বিজ্ঞপ্তি দিয়ে কমিটির সদস্যদের নামের তালিকা জানিয়েছে।

নতুন ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ২৬ জনকে সহসভাপতি, ২৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ২৫ জনকে সহসাধারণ সম্পাদক, ২৫ জনকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য ৭৫ জনকে করা হয়েছে।

আই নিউজ/এইচএ 


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারী 

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়