ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

মিঠামইনে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে মানুষের ঢল 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রায় দুই যুগ পরে আজ কিশোরগঞ্জের মিঠামইন সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে তাই ঢল নেমেছে মিঠামইন হাওর পাড়ের মানুষের। দলে দলে মানুষ ছুটে আসছেন প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মিঠামইন হাওরে পৌঁছার কথা থাকলেও কিছুটা বিলম্বেই সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর সফর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রথমে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের সামনে অস্থায়ী হেলিপ্যাডে পৌঁছাবেন। সেখান থেকে সেনানিবাসে গিয়ে ১১টা ৩০ মিনিটে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 

সেনানিবাসের অনুষ্ঠান শেষে মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় সেখানে জোহরের নামাজ ও দুপুরের খাবার খাবেন তিনি। পরে একই দিন বিকেল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে সুধী সমাবেশে মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল থেকেই হাওরে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর এই সুধী সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে। শুধু নেত্রীর কারণে সুধী সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। ইতোমধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ। মাঠের বাইরেও অবস্থান করছেন অনেকে। প্রধানমন্ত্রী পৌঁছালে আরও মানুষের সমাগম হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর উপজেলা মিঠামইনে সর্বশেষ সফর করেছিলেন ১৯৯৮ সালে। তখন মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী মিঠামইন সফরে আসছেন।

আই নিউজ/এইচএ 


আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়