ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৬, ২ মার্চ ২০২৩

দেশে এক বছরে নতুন ভোটার বেড়েছে ৫৮ লাখের বেশি 

স্মার্ট কার্ড হাতে কয়েকজন বাংলাদেশি নাগরিক। ছবি- সংগৃহীত

স্মার্ট কার্ড হাতে কয়েকজন বাংলাদেশি নাগরিক। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ভোটার তালিকায় দেখা গেছে এবছর দেশে নতুন ভোটার বেড়েছে ৫৮ লাখ ৬৪ হাজারের বেশি। 

আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকালে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে এই তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। 

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। যাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন।

ভারতে মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির সালাহউদ্দিন

গত বছরের ২ মার্চে দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। সেই হিসেবে এক বছরের ব্যবধানে দেশে ভোটার বেড়েছে ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন। ভোটার সংখ্যা এই বৃদ্ধির হার ৫ দশমিক ১৮ শতাংশ।

এদিন সকালে ভোটার দিবসের অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত জরুরি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করবে কমিশন। কিন্তু কাউকে জোর করে নির্বাচনে আনবে না।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ভিডিও গ্যালারী 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়