ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৬, ২ মার্চ ২০২৩
আপডেট: ১৫:২৩, ২ মার্চ ২০২৩

নির্বাচন কমিশন মুরুব্বিয়ানা করতে পারবে না : প্রধান সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি- সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি- সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা বারবার আবেদন জানাচ্ছি উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনাদের মধ্যে যদি মতপার্থক্য থাকে, সেটা নিরসন করার চেষ্টা করুন। কারণ, নির্বাচন কমিশন মুরব্বিয়ানা করতে পারবে না।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ভোটার দিবসের শোভাযাত্রা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর, ইসি সচিব মো. জাহাংগীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা ভদ্রভাবে, বিনীতভাবে সকল রাজনৈতিক দলকে বলব, আপনারা যেকোনো প্রকারেই হোক, নির্বাচনে অংশগ্রহণ করুন। এবং নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটকেন্দ্রগুলোতে ভারসাম্য সৃষ্টি করুন, যাতে এই ভারসাম্যের মাধ্যমে ভোটকেন্দ্রে একধরনের নিরপেক্ষতা এবং যথার্থতা প্রতিষ্ঠিত হয়।

নিজেদের মেয়াদে বিভিন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম হলেও সন্তোষজনক ছিল বলে জানান সিইসি। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে সংসদ নির্বাচনে যথেষ্ট ভোটার উপস্থিতি থাকবে বলে আশা তার। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ভিডিও গ্যালারী 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সর্বশেষ