আই নিউজ ডেস্ক
সাইন্সল্যাবে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ : ফায়ার সার্ভিস ডিজি
সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় প্রিয়াংকা মার্কেটের পাশের একটি তিনতলা ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডকে ‘দুর্ঘটনা’ উল্লেখ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি— সম্ভবত দীর্ঘদিন জমে থাকা গ্যাস বিস্ফোরণে এ দুর্ঘটনা।
রাজধানীর মিরপুর ডিওএইচএস এর ভেতরে পল্লবী ফায়ার স্টেশন উদ্বোধন অনুষ্ঠান শেষে আজ সোমবার (৬ মার্চ) সকালে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিনি বলেন, এখন পর্যন্ত নাশকতার আলামত মেলেনি। এটা ম্যাসিভ দুর্ঘটনা। এটা অন্য কোনো কারণে ঘটেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
ফায়ার সার্ভিস সব সময় সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকে উল্লেখ করে ডিজি বলেন, ফায়ার সার্ভিসের রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। আমরা বিদেশেও সফলতার স্বাক্ষর রেখেছি। আমাদের ফায়ার সার্ভিস তুরস্কেও ভূমিকম্পে হতাহতদের উদ্ধারে কাজ করেছে। আমাদের প্রত্যেকটি ফায়ার ফাইটার প্রশিক্ষিত। আমাদের জনবলকে আরও দক্ষ ও প্রশিক্ষিত করা হচ্ছে। ভলান্টিয়ারদেরও আমরা প্রশিক্ষণ দিচ্ছি।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন গতকাল বলেন, ভবনের অবস্থা এখন পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ, অবস্থা ভালো নয়। ভবনটির তৃতীয় তলায় ছোট ছোট অফিস ছিল এবং একটি ইনস্যুরেন্স কোম্পানির অফিস ছিল। আমি মনে করি এই মুহূর্তে ভবনটিতে কারো প্রবেশ করা উচিত হবে না। আমরা ঝুঁকি নিয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘুরে এসেছি পরিদর্শন করেছি।
সড়কে নামছে হাজার হাজার ড্রাইভারবিহীন গাড়ি, ভবিষ্যত কী?
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চারটি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। শর্ট সার্কিট, জমে থাকা গ্যাস, গ্যাস সিলিন্ডার বা এসি বিস্ফোরণের কারণে এটি হতে পারে। তবে তদন্ত শেষ হলে সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
সায়েন্সল্যাব এলাকার ঐ ভবনটিতে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি আটজন ঢামেকে চিকিৎসা নিচ্ছেন।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























