ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০০, ৯ মার্চ ২০২৩

ভাই আবদুল কাদেরকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের 

হাসপাতালে ছোট ভাইয়ের মাথার কাছে মন্ত্রী ওবায়দুল কাদের। ছবি- সংগৃহীত

হাসপাতালে ছোট ভাইয়ের মাথার কাছে মন্ত্রী ওবায়দুল কাদের। ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের। তিনি নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাইকে দেখতে হাসপাতালে তার কাছে ছুটে গেছেন বড় ভাই ওবায়দুল কাদের। 

বুধবার (০৮ মার্চ) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান ওবায়দুল কাদের। এ সময় প্রায় আধা ঘণ্টা ছোট ভাইয়ের সাথে সময় কাটান তিনি। সেই সঙ্গে চিকিৎসকদের কাছ থেকে তার অসুস্থতার ব্যাপারে খোঁজ খবর নেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক ওরফে তাশিক মির্জা।

তিনি বলেন, মন্ত্রী মহোদয় (ওবায়দুল কাদের) বাবাকে দেখতে এসেছিলেন। বাবার সঙ্গে কথা বলেছেন। সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এছাড়া ডাক্তারদের সঙ্গেও কথা বলেছেন। তিনি প্রায় আধা ঘণ্টা হাসপাতালে ছিলেন।

তাশিক মির্জা আরও বলেন, বাবা হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কেবিনে আছেন। বাবার হার্টে একদিন আগে একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে। এর আগেও দুটি রিং বসানো ছিল। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

জানা যায়, গত রোববার (৫ মার্চ) দুপুরে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি মিছিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে কাদের মির্জা বক্তব্য দেন। একই দিন বিকেলে বুকে ব্যথা অনুভব হলে তিনি ঢাকায় রওনা দেন। সোমবার (৬ মার্চ) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে এনজিওগ্রাম শেষে ডা. কায়সার নাসিরুল্লাহ খান অস্ত্রোপচার করে একটি রিং প্রতিস্থাপন করেন।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন

শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু

Green Tea
সর্বশেষ