আই নিউজ ডেস্ক
অনলাইনে রেলের টিকিট কাটতে বিড়ম্বনা
অনলাইনে রেলের টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের ঈদের টিকিট প্রত্যাশীরা। সার্ভার সমস্যার কারণে শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে এ বিষয়ে বিভিন্ন অভিযোগ করছেন টিকিট ক্রেতারা।
রবিউল নামের একজন টিকিট ক্রেতা বলেন, সকাল ৮টা থেকে ৮টা ৩২ পর্যন্ত টিকিট কিনার চেষ্টা করছি। কিন্তু কিনতে পারছি না। টিকিট বুকিং অপশনে ক্লিক করার পরে দীর্ঘক্ষণ আটকে থাকছে।
আশিক মাহমুদ নামের একজন টিকিট প্রত্যাশী বলেন, সকাল ৮টা থেকে চেষ্টা করছি। এখন ১২টা বাজে। ২ মোবাইল ১ ল্যাপটপ দিয়ে চেষ্টা করে যাচ্ছি, তারপরেও লগইন করতে পারছি না।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। এবার ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আর যাত্রা শুরুর ১০ দিন আগে থেকে কেনা যাচ্ছে ট্রেনের টিকিট।
রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডটকম প্রতি মিনিটে বিক্রি করতে সক্ষম ৮ হাজার টিকিট। একসঙ্গে ১০ লাখ লোক তাদের সাইটে প্রবেশ করতে পারবে বলেও জানিয়েছিল তারা।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























