Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০, ৮ এপ্রিল ২০২৩

দেশে সাম্প্রতিক সময়ে আগুনের ঘটনায় বিএনপি জড়িত : কাদের  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

সম্প্রতি দেশে অগ্নিকাণ্ডের যেসব নাশকতার ঘটনা ঘটছে, বিএনপি এর সঙ্গে জড়িত বলে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

রমজান উপলক্ষে শনিবার (৮ এপ্রিল) মিরপুর সিদ্ধান্ত হাইস্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

বিএনপি মানুষের জন্য রাজনীতি করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এ দেশে আগুন সন্ত্রাসী হিসেবে সবার কাছে চিহ্নিত। তারা মানুষের জন্য রাজনীতি করে না।

নির্বাচনে কেউ না এলে জোর করে আনা যাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। তাই তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কূটনীতিকদের পাড়ায় পাড়ায় পদচারণা করছে। জাতিসংঘের কাছে নালিশ দেবে বলেছে। জাতিসংঘের কাছে যত নালিশ করেন, যত আবদার করেন, সালিশ করার এখতিয়ার জাতিসংঘের নেই। বিদেশ থেকে অনেক কূটনীতিক আসে। সরকারের সঙ্গে বৈঠক হয়। কিন্তু বিএনপির সঙ্গে তারা কোনো বৈঠক করে না। 

তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন ভুয়া। তাদের ১০ দফা ভুয়া, ২৭ দফাও ভুয়া। টেমস নদীর পাড় থেকে অনলাইনে আন্দোলনের ডাক দেন তারেক রহমান। তাদের ডাকে মানুষ সাড়া দেয় না। আন্দোলনের নামে বিএনপি আজ নৈরাজ্য করতে চায়, নাশকতা করতে চায়।

নির্বাচন কমিশন এখন নিরপেক্ষ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। তবে কেউ নির্বাচন বানচাল করতে চাইলে তাদের কঠোর হস্তে প্রতিহত করা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়