ঢাকা, সোমবার ২৯ জুন ২০২৬,   আষাঢ় ১৫ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩০, ১৩ এপ্রিল ২০২৩

সর্বস্তরের শ্রদ্ধার জন্য জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ শহীদ মিনারে

শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়েছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর লাশ।

শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়েছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর লাশ।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আনা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানানো শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় শ্রদ্ধা ‘গার্ড অব অনার’ প্রদান করা হবে।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা ৫ মিনিটে তাঁর মরদেহ শহীদ মিনারে আনা হয়।

মহান মুক্তিযুদ্ধের এই কিংবদন্তীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা প্রদর্শনের জন্য তার মরদেহ দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

পরদিন ১৪ এপ্রিল (শুক্রবার) শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তার মরদেহ নেয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। বার্ধক্যজনিত সমস্যাও দেখা দিয়েছিল তার। ৫ এপ্রিল তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার (৯ এপ্রিল) তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। জাফরুল্লাহ চৌধুরীকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়