নিজস্ব প্রতিবেদক
বাড়লো স্বর্ণের দাম, ভরি প্রায় ১ লাখ!
বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার। ছবি- সংগৃহীত
অল্প সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। অন্যান্য মানের স্বর্ণের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে দাম। নতুন এই দাম আজ রোববার (১৬ এপ্রিল) থেকে কার্যকর হবে।
শনিবার (১৫ এপ্রিল) বাজুসের চেয়ারম্যান এম. এ. হান্নান আজাদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম বৃদ্ধির বিষয়টি জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৪৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
২১ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম বাড়ানো হয়েছে এক হাজার ২২৫ টাকা। এতে রোববার থেকে এই মানের স্বর্ণের ভরির দাম পড়বে ৯৩ হাজার ৯৫৪ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে রোববার থেকে এই মানের স্বর্ণ কিনতে হবে ৮০ হাজার ৫৪০ টাকায়।
এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৮৭৪ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি মাসের ২ এপ্রিল স্বর্ণের দাম প্রায় এক লাখে ছুঁই ছুই হয়। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৯৯ হাজার ১৪৪ টাকা করা হয়। পরে ১১ এপ্রিল স্বর্ণের দাম এক হাজার ৯৮৩ টাকা কমানো হয়।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























