ঢাকা, সোমবার ২৯ জুন ২০২৬,   আষাঢ় ১৫ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ১৯ এপ্রিল ২০২৩

দেশে টানা দুইদিন বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে একাধিবার রেকর্ড করেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে সর্বশেষ সর্বোচ্চ ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এ রেকর্ড হয়। এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল আগেরদিন সোমবার ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এসব তথ্য জানিয়েছেন।

বিপিডিবির জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মো. শামীম হাসান  বলেন, ‘আজ মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদনে নতুন আরেক রেকর্ড হয়েছে। গতকালের (সোমবার) ১৫ হাজার ৬০৪ মেগাওয়াটকে ডিঙিয়ে আজ রাত ৯টায় উৎপাদন হয়েছে ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ। যা দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে।’

উল্লেখ্য, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র তিন হাজার ২৬৮ মেগাওয়াট। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়