আই নিউজ ডেস্ক
শনিবার উদযাপিত হতে পারে ঈদুল ফিতর
রমজান প্রায় যাই যাই করছে। আর মাত্র দুইটি বা তিনটি দিন রোজা রাখতে হবে। এরপরেই উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তবে ঈদুল ফিতর দুই দিন পর শনিবারে না রোববার দিন উদযাপিত তা নিয়ে সংশয় কাটেনি এখনো।
এই পরিস্থিতিতে ঈদের চাঁদ দেখা নিয়ে নতুন তথ্য সামনে এনেছে আবুধাবি-ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটি বলছে, আগামী বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম এবং এতে করে আগামী শনিবার (২২ এপ্রিল) সৌদি আরব-আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হতে পারে।
সোমবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে জানিয়েছে আবুধাবি-ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। যা পূর্ববর্তী ভবিষ্যদ্বাণীর চেয়ে একদিন পরে।
জ্যোতির্বিজ্ঞান এই সংস্থাটি বলেছে, তাদের এই ভবিষ্যদ্বাণী জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে এবং ঈদের সঠিক তারিখটি কেবলমাত্র নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।
খালিজ টাইমস বলছে, আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার ইফতারের পর পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদের সন্ধান করবে আরব দেশগুলো। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পর্যবেক্ষণ বলছে, ওই দিন আরব এবং ইসলামি বিশ্বের কোনো স্থান থেকেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হবে না।
সংস্থাটি বলছে, যেহেতু মাসের শুরুতে চাঁদ দেখা একটি পূর্বশর্ত, তাই ঈদুল ফিতর এখন ২২ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বৃহস্পতিবার থেকে জনগণকে চাঁদ দেখার চেষ্টা করতে বলেছে এবং তা দেখা গেলে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আরো জানিয়েছে, যেসব দেশের জন্য শুধুমাত্র খালি চোখে সঠিকভাবে চাঁদ দেখা বা টেলিস্কোপের সাহায্যে স্থানীয় পর্যায় থেকে সঠিক ভাবে চাঁদ দেখা প্রয়োজন, তারা পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ করার জন্য রোজা পালন চালিয়ে যাবে বলে আশা করা হচ্ছে এবং তাই তাদের ঈদুল ফিতর শনিবার হবে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























