ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ২০ এপ্রিল ২০২৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় ৬ জন নিহত 

দুর্ঘটনা কবলিত বাস। ছবি- সংগৃহীত

দুর্ঘটনা কবলিত বাস। ছবি- সংগৃহীত

ঢাকার মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।

আজ বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরীয়তপুরের সখিপুর উপজেলার সাইফুল ও হাজেরা খাতুন ও নড়িয়া উপজেলার মো. আরিফ কাজি। তবে নিহত আরেক তিনজনের পরিচয় জানা যায়নি।

ঘটনায় আহত ১৯ জন হলেন- তারা হলেন- বিউটি (২৫), তাহিরা (১৫), আকাশ পাটোয়ারি (২৫), বিথী (৩০), আরিফ (২০), রাসেল (২৫), চাঁপা (১০), মারিয়া (১), সাকিরা (৩০), সুলতান (৩০), আকাশ (২০), শামীম (২০), সেলিম (৩০), বাশার (২৫), বিল্লাল (২৫), জান্নাত (২০), সালাউদ্দিন, সেলিম (১৯) ও আরিফ (২৭)।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস জানান, ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্থানীয় হাসপাতালে ও ঢাকায় নেয়ার পথে মারা যান আরো ৪ জন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়