ঢাকা, সোমবার ২৯ জুন ২০২৬,   আষাঢ় ১৫ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৯, ২ মে ২০২৩

বেড়েছে এলপিজির দাম, কার্যকর আজ থেকেই 

দেশে ভোক্তা পর্যায়ে আরেক দফা বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। প্রতি সিলিন্ডার ১ হাজার ১৭৮ টাকা থেকে ৫৭ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

আজ মঙ্গলবার (২ মে) দুপুর আড়াইটায় নতুন দর ঘোষণা করে বিইআরসি। সংস্থাটি আমদানিকৃত পণ্যটির মূল্য নির্ধারণের কাজ করে থাকে।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৯ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার মূল্য ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪২২ টাকা থেকে ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়