Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৭, ২১ মে ২০২৩
আপডেট: ২১:৫০, ২১ মে ২০২৩

সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদনের শেষ তারিখ ২৫ মে

আর্থিক অসহায়, অস্বচ্ছল সাংবাদিকরা আবারো আর্থিক সহযোগিতার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন করতে পারবেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ২০২২-২০২৩ অর্থবছরে আবেদনের শেষ তারিখ আগামী বৃহস্পতিবার (২৫ মে)। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। 

গত ১৪ মে স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়েছে, ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক অসহায়, অস্বচ্ছল, দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং মৃত সাংবাদিক পরিবারের সদস্যদেরকে নির্ধারিত ফরমে যথাযথ নিয়ম অনুসরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

আবেদন গ্রহণের শেষ তারিখ ২৫ মে ২০২৩।

আবেদনে মোবাইল ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং পূর্বে কল্যাণ অনুদান পেয়েছেন কিনা অবশ্যই উল্লেখ করতে হবে। অন্যথায় আবেদনপন বাতিল বলে গণ্য করা হবে বলে জানানো হয়েছে।

আবেদন ফরম পাওয়া যাবে এই সাইটে http://www.bjwt.gov.bd/

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়