Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ২২ মে ২০২৩

আজ সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল 

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হ ত্যা র হুমকির প্রতিবাদে আজ সোমবার (২২ মে) সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ।

আওয়ামি লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গতকাল রোববার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হ ত্যা র হুমকির প্রতিবাদে সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সকল জেলা-মহানগর, উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের এই কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়