আইনিউজ ডেস্ক
আপডেট: ১৯:৩৫, ২৩ মে ২০২৩
বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় বাসে আগুন
পদযাত্রা যখন শেষের দিকে তখন বিআরটিসির বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিআরটিসির একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা সিটি কলেজের সামনে বিআরটিসির বাসটিতে প্রথমে ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (২৩ মে) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সীমান্ত স্কয়ারের সামনে থেকে সিটি কলেজের দিকে পদযাত্রাটি শুরু হয়। সায়েন্স ল্যাব মোড়ে যাওয়ার পর পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন- পদযাত্রা শেষ হওয়ার সময় বিএনপির পতাকা হাতে একদল যুবক সিটি কলেজের সামনে বিআরটিসির বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় সেখানে থাকা পুলিশ বক্সও ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পর সড়কে গাড়ি চলাচল শুরু হয়।
রমনা বিভাগের ডিসি মো. আশরাফ হোসেন বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সিনিয়র নেতারা চলে যাওয়ার পর নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ করে হামলা করে। পুলিশ পাল্টা অ্যাকশনে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। পরে বিএনপির বেশ কয়েকজন নেতকর্মীকে আটক করা হয়েছে।
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিতে দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। এর আগে গত ১৭ মে ঢাকার দুই স্থানে একই দাবিতে পদযাত্রা করেছে দলটি। একইদিন গণতন্ত্র মঞ্চেরও পদযাত্রা কর্মসূচি ছিল।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























