Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, আই নিউজ

প্রকাশিত: ১৪:৩৭, ৪ জুন ২০২৩

‘নির্বাচনকালীন সরকার কবে গঠন হবে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন’ 

আইনমন্ত্রী আনিসুল হক।ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক।ফাইল ছবি

নির্বাচনকালীন সরকার কখন গঠন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন দেশের প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন মনে করবেন তখনই নির্বাচনকালীন সরকার গঠন করবেন।

রোববার (৪ জুন) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

এসময় আইনমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় না, তিনি তার প্রয়োজন মতো ক্যাবিনেট গঠন করতে পারেন।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করার করবে। অপব্যবহার ঠেকাতে সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়