Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ১৬ জুলাই ২০২৩

জাপানি মায়ের কাছেই থাকছে দুই মেয়ে

দুই মেয়ের হেফাজত ও অভিভাবকত্বের লড়াইয়ে অবশেষে জাপানি মা নাকানো এরিকোর পক্ষে রায় দিয়েছেন আদালত।

এরিকোর সাবেক স্বামী ও তার দুই সন্তানের বাবা ইমরান শরীফের আপিল খারিজ করে এই রায় দেন ঢাকা জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান ভূঁইয়া।

এর আগে, গত ১২ জুন জাপানি দুই শিশু কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল শুনানিতে বিচারকের প্রতি আস্থাহীনতা প্রকাশ করে আদালত পরিবর্তন চেয়ে শিশুদের বাবা ইমরান শরীফের করা আবেদন খারিজ করে দেন বিচারপতি মামনুন রহমানের একক হাইকোর্ট বেঞ্চ। এর ফলে এ মামলার বিচার ঢাকা জেলা জজ আদালতে হবে বলে জানা যায়। 

দুই শিশুর অভিভাবকত্ব নিয়ে মামলা চলমান অবস্থায় গত ২৪ ডিসেম্বর মেয়েদের নিয়ে দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরিকোকে থামানো হয়। পরে এরিকো সাংবাদিকদের বলেছিলেন, তিনি পারিবারিক আদালতে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি চান। 

উল্লেখ্য, ২০০৮ সালে জাপানে এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের বিয়ে হয়। তাদের তিনটি কন্যাসন্তান আছে। বিয়ের বারো বছর পর ২০২০ সালের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান।

স্ত্রীকে বিবাহবিচ্ছেদের চিঠি দেওয়ার পর সন্তানদের অভিভাবকত্ব নিয়ে জাপানের পারিবারিক আদালতে ২০২১ সালের ২৮ জানুয়ারি মামলা করেন ইমরান। ওই বছরই বড় ও মেজো মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। মায়ের অভিযোগ, স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাউকে না জানিয়েই বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান।

পরে দুই মেয়েকে ফিরে পেতে একই বছরের ১৯ আগস্ট ঢাকায় এসে হাইকোর্টে রিট করেন মা এরিকো।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়