আই নিউজ ডেস্ক
এমিরেটস ফ্লাইটের সিটের নিচে পাওয়া গেল ২৬ কেজি সোনা!
এমিরেটসের ফ্লাইট থেকে উদ্ধারকৃত স্বর্ণের পেস্ট। ছবি- সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ১১টি সিটের নিচ থেকে ২৬ কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস হাউজ। উদ্ধারকৃত সোনার দাম আনুমানিক ৩০ কোটি টাকা বলে জানিয়েছে কতৃপক্ষ।
রোববার দিবাগত মধ্যরাতে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি তল্লাশি করে ৯৮টি নীল রঙের স্কচটেপে মোড়ানো সোনার তরল পেস্ট উদ্ধার করা হয়। সোনার তরল পেস্টগুলোতে এগারোটি সিটের নিচে লুকিয়ে পাচারের চেষ্টা করা হয়। এ সময় সোনা পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার সকালে ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার প্রিভেনটিভ দলের কর্মকর্তা সেগুফতা মাহজাবিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটটিতে কাস্টমস হাউজ এবং অন্যান্য সংস্থার অংশগ্রহণে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রংয়ের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বসোনার ওজন প্রায় ২৬ কেজি, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা।
সেগুফতা মাহজাবিন আরো জানান, উদ্ধার করা সোনাগুলো মালিক বিহীন অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























