Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৮, ২৬ জুলাই ২০২৩

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন বিএনপির নেতারা 

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। আজ প্রায় দেড় ঘণ্টার বৈঠক হয় দুই পক্ষের মধ্যে। যদিও পিটার হাসের সঙ্গে বিএনপির বৈঠকের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো জানানো হয় নি।

আজ বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই বৈঠকটি শুরু হয় এবং শেষ হয় সকাল ১০টার দিকে। বৈঠকটি গুলশানের আমেরিকান ক্লাবে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন বলে একটি সূত্র জানায়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়