Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬, ৩০ জুলাই ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন

সংঘাতমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে সুষ্ঠু ও সংঘাতমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

নিজের কার্যালয়ে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, 'আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আছে।'

যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও আয়ারল্যান্ডের সমন্বয়ে ছয় সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধিদল বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন: টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা মার্কিন নাগরিক টেরি এল আইস্লে, আয়ারল্যান্ডের সিনিয়র সাংবাদিক নিক পল, কোরিয়ার পার্ক চুং চুং, জাপানের উসুকি সুগু, যুক্তরাজ্যের মিশেল জন শেরিফ ও চীনের অ্যান্ডি লিন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিনিধিদল সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নিয়েছে। তিনি বলেন, 'আমরা বলেছি যে আমাদের পুলিশ বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু ও সংঘাতমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত। তারা পেশাদারিত্বের সঙ্গে নির্বাচন অনুষ্ঠানের জন্য সক্ষম ও দক্ষ।'

কামাল বলেন, '১৯৯১ সালের পর থেকে সব নির্বাচনেই আমরা সঠিক ভূমিকা পালন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে মন্ত্রণালয়ের কোনো ভূমিকা থাকবে না। নির্বাচন কমিশন (ইসি) মুখ্য ভূমিকা পালন করবে। ভোটের সময় নিরাপত্তা বাহিনী ও প্রশাসন তাদের নিয়ন্ত্রণে থাকবে।'

তিনি বলেন, ইসি নির্বাচনের তফসিল ঘোষণার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কর্মকর্তাকে বদলি করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইএমএফ প্রতিনিধিদল প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। মূলত তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছেন বলেও জানান তিনি। এর আগে, জাতীয় নির্বাচনের আগে পরিবেশ ও রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ২৮ জুলাই ইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশে আসে।

আইনিউজ/ইউএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়