Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ৯ মার্চ ২০২৪

কুমিল্লা সিটি উপনির্বাচন: ভোটকেন্দ্রে গোলাগুলি

গোলাগুলি ও হা ম লা র ঘটনায় আ হ ত রা। ছবি- সংগৃহীত

গোলাগুলি ও হা ম লা র ঘটনায় আ হ ত রা। ছবি- সংগৃহীত

শনিবার সকাল থেকে শুরু হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। নির্বাচনে ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কুমিল্লা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রের পাশে গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। অন্য একটি কেন্দ্রে ঘোড়া প্রতীকের সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

মুন্সী এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে সকাল ১০টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এতে বাস প্রতীকের সমর্থক ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সুজন গুলিবিদ্ধ হন এবং এ সময় ঘোড়া প্রতীকের কর্মী জহির আহম্মদকে ছুরিকাঘাত করা হয়।

এ ছাড়া নগররের পুলিশ লাইনস প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া প্রতীকের সমর্থক মাসুক রহমানকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বাস প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।

গুলিবিদ্ধ নুরুজ্জামান সুজনসহ আহত তিনজনকে স্থানীয়দের সহযোগিতায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

গুলিবিদ্ধ সুজন বলেন, সকাল ১০টার দিকে কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি করে। তার দুই পায়ে দুটি লাগে।

এ ঘটনায় আহত জহির বলেন, ‘ভোট ক্যাম্পের পাশে আমি দাঁড়িয়ে থাকলে কয়েকজন এসে আমার দুপায়ের উরুতে ছুরিকাঘাত করে।’

নগরীর পুলিশ লাইনস প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আহত মাসুক বলেন, তার অপরাধ তিনি ঘোড়া প্রতীকে ভোট দিয়েছেন। তাই তাকে বাস প্রতীকের সমর্থকরা পিটিয়ে আহত করে।

গোলাগুলির বিষয়ে প্রিজাইডিং অফিসার হাসান আহমেদ কামরুল বলেন, ‘ঘটনাটি ভোটকেন্দ্রের সীমানার বাহিরে ঘটেছে। আমি বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।’

এদিকে অভিযোগ অস্বীকার করে বাস প্রতীকের মেয়র প্রার্থী ডা. তাহসীন বাহার সূচনা বলেন, ‘নিজেরা নিজেরা মারামারি করেছে। ভোট সুষ্ঠু হচ্ছে। বাস প্রতীকের বিজয় হবে।’

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়