ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৩, ১১ মার্চ ২০২৪

যেসব দেশে রমজানের চাঁদ দেখা যায়নি

সৌদি আরব ছাড়াও বিশ্বের অনেক দেশ সোমবার থেকে রোজা পালনের প্রস্তুতি নিচ্ছিল।

সৌদি আরব ছাড়াও বিশ্বের অনেক দেশ সোমবার থেকে রোজা পালনের প্রস্তুতি নিচ্ছিল।

বাংলাদেশে পবিত্র রমজান শুরু কবে, তা জানা যাবে সোমবার সন্ধ্যায়। তবে এরিমধ্যে বিশ্বের বেশকিছু দেশে রমজান শুরু হয়ে গেছে। এরমধ্যে আছে সৌদি আরব, কুয়েত, কাতার ইত্যাদি। তবে, এশিয়াসহ বিশ্বের বেশকিছু দেশে এখনো দেখা যায়নি রমজানের চাঁদ। এ প্রতিবেদনে জানাব, যেসব দেশে রমজানের চাঁদ দেখা যায়নি।

সৌদি আরব ছাড়াও বিশ্বের অনেক দেশ সোমবার থেকে রোজা পালনের প্রস্তুতি নিচ্ছিল। দেশগুলো হলো- ওমান, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপিন্স। দেশগুলো জানিয়েছে, তাদের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রোজা হবে।

এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া মঙ্গলবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয়। 

রোববার (১০ মার্চ) অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমামস, অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ও ফতওয়া অ্যান্ড শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সমন্বয়ে দেশটির গ্র্যান্ড মুফতি নিশ্চিত করেন যে, সোমবার (১১ মার্চ) হবে শাবান মাসের শেষ দিন। সেই হিসেবে আগামী মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন। 

ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে। অস্ট্রেলিয়া পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য দেশের তুলনায় সময়ের দিক দিয়ে এগিয়ে রয়েছে দেশটি। পশ্চিম গোলার্ধে যেসব দেশ রয়েছে সেগুলোর তুলনায় আগে অস্ট্রেলিয়ায় ইসলামিক চন্দ্র মাস শুরু হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়