ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

প্রকাশিত: ০৬:৩৯, ৩ জুন ২০১৯
আপডেট: ০৭:২৮, ৩ জুন ২০১৯

ঘরে বসেই পেয়ে যান রাজশাহীর আম

রাজশাহী: চালু হয়েছে রাজশাহীর আমের অ্যাপভিত্তিক বিক্রয় সেবা। এখন থেকে ঘইরে বসেই ক্রেতারা রাজশাহীর আম সংগ্রহ করতে পারবেন। অ্যাপের মাধ্যমে শুধু রাজশাহীর আম সরবরাহ করতে পারবেন ক্রেতারা। তবে অনলাইনে আম ক্রয় করে ঠকবেন না ক্রেতারা। নিশ্চয়তা থাকবে ঘরে বসে রাসায়নিকমুক্ত আম পাওয়ার। প্রবাসীরাও এই অ্যাপের মাধ্যমে দেশে তাদের স্বজনদের কাছে রাজশাহীর আম পৌঁছে দেওয়ার সুবিধা পাচ্ছেন। ২০১৩ সালে অনলাইনে আম বিক্রয় সেবার উদ্যোক্তা হাসান তানভীর  তাঁর নিজের বাগানের আম ফেসবুক পেজের এর মাধ্যমে সারা দেশে আম সরবরাহ শুরু করেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেবাকে আরও সহজ করার জন্য তিনি এবার মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করেছেন। অনানুষ্ঠানিকভাবে গত এক সপ্তাহ ধরে এই সেবা চলছে। তবে আনুষ্ঠানিকভাবে রাজশাহীর জেলা প্রশাসক গত বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে এর উদ্বোধন করেন। তিনি ডিজিটাল বাংলাদেশে রাজশাহীর আমকে সারা দেশের ক্রেতাদের কাজে সহজ উপায়ে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ