ঢাকা, মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ২ ১৪৩৩


রাজনগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজনগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় দেলওয়ার হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার কামারচাক ইউনিয়নের আদমপুর এলাকায় মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলওয়ার হোসেন ওই এলাকার সাহেদ মিয়ার ছেলে।

১৭:০৫ ১৮ জানুয়ারি, ২০২২

বড়লেখায় ইউপি সদস্যের শপথগ্রহণ

বড়লেখায় ইউপি সদস্যের শপথগ্রহণ

মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রাসেল আহমদ শপথ গ্রহণ করেছেন। 

২২:২৪ ১৭ জানুয়ারি, ২০২২

কুলাউড়ায় শপথ নিলেন নবনির্বাচিত ১২ ইউপির চেয়ারম্যান-সদস্যরা

কুলাউড়ায় শপথ নিলেন নবনির্বাচিত ১২ ইউপির চেয়ারম্যান-সদস্যরা

তৃতীয় ধাপে অনুষ্ঠিত মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ১২ জন চেয়ারম্যানসহ সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ আসনের সদস্যরা শপথ নিয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে কুলাউড়ায় নব নির্মিত জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে আইনী জটিলতা থাকায় কুলাউড়া সদর ইউনিয়নের নির্বাচিত ১৩ জন শপথ গ্রহণ করতে পারেন নি।

২০:০২ ১৭ জানুয়ারি, ২০২২

লন্ডনে বসে সরকারবিরোধী পোস্ট, জুড়ীতে জিডি করলেন ছাত্রলীগ নেতা

লন্ডনে বসে সরকারবিরোধী পোস্ট, জুড়ীতে জিডি করলেন ছাত্রলীগ নেতা

যুক্তরাজ্যের লন্ডনে বসে সরকারবিরোধী পোস্ট, সরকারের বিভিন্ন দফতরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ছাত্রলীগ নিয়ে গালাগালি করার কারণে জুড়ীর সাবেক নেতা এবাদুর রহমানের বিরুদ্ধে জুড়ী থানায় জিডি করেছেন এক ছাত্রলীগ নেতা।

১৯:৩৬ ১৭ জানুয়ারি, ২০২২

বড়লেখায় জুমের ৪০০ পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা

বড়লেখায় জুমের ৪০০ পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনাখলাপুঞ্জির একটি পান জুমের প্রায় ৪০০ পানগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত জুম মালিক দাবি করছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জুমের মালিক ফ্রেসমিন ওয়ার সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।  
 

১৯:২৪ ১৭ জানুয়ারি, ২০২২

কমলগঞ্জে উদ্বোধনের আড়াই মাসেও শুরু হয়নি আরসিসি ঢালাই কাজ

কমলগঞ্জে উদ্বোধনের আড়াই মাসেও শুরু হয়নি আরসিসি ঢালাই কাজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে গত বছরের ১ নভেম্বর শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া (জেড-২০০৩) সড়কে ৩ কি.মি. আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনের আড়াই মাস সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত সড়কে ঢালাই কাজ শুরু হয়নি। এতে ইটসলিং ভেঙে ও রাস্তায় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। 

১৭:৫৬ ১৭ জানুয়ারি, ২০২২

কমলগঞ্জে র‍্যাবের অভিযানে এক লাখ জাল টাকাসহ আটক ১

কমলগঞ্জে র‍্যাবের অভিযানে এক লাখ জাল টাকাসহ আটক ১

মৌলভীবাজারের কমলগঞ্জে র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ১ লাখ জাল টাকা, ২টি মোবাইল, ৪টি সীমকার্ড, নগদ ১৯ হাজার ৫ শত টাকাসহ  প্রস্তুতকারী ও ব্যবসায়ী চক্রের একজনকে আটক করা হয়েছে।

১৬:৪০ ১৭ জানুয়ারি, ২০২২

কমলগঞ্জে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই, দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কমলগঞ্জে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই, দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে আদমপুর ইউনিয়নের নতুনবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১৮:৫৯ ১৬ জানুয়ারি, ২০২২

কমলগঞ্জে এমপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

কমলগঞ্জে এমপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে স্থানীয় সাংসদ আব্দুস শহীদ এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় মুন্সীবাজারে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজন এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

১৮:৩৪ ১৬ জানুয়ারি, ২০২২

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনার সহায়তা

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনার সহায়তা

ফিনলে চা কোম্পানির উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে দুই টন ওজনের একটি এয়ার কন্ডিশনার দেওয়া হয়েছে। 

২২:২৭ ১৫ জানুয়ারি, ২০২২

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী চুঙ্গাপুড়া পিঠার ঢলুবাঁশ

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী চুঙ্গাপুড়া পিঠার ঢলুবাঁশ

বাঁশের বহুবিধ ব্যবহারের কথা মানুষ জানে। কিন্তু বাঁশ দিয়ে পিঠা তৈরি করা যায় বৃহত্তর সিলেটের মানুষ ছাড়া এ খবর কয়জনই বা জানে। হ্যাঁ বাঁশ দিয়ে পিঠাও তৈরি হয়, যাকে সিলেটের আঞ্চলিক ভাষায় চুঙ্গাপুড়া পিঠা বা চুঙ্গাপিঠা বলে।

২১:০৯ ১৫ জানুয়ারি, ২০২২

বিয়ের প্রলোভনে গৃহবধূ ‘ধর্ষণ’!

বিয়ের প্রলোভনে গৃহবধূ ‘ধর্ষণ’!

মৌলভীবাজারের কুলাউড়ার এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে (৩০) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর থানার কলসী দিঘীরপাড় এলাকা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাসেল আহমদকে (২৫) গ্রেফতার করে কুলাউড়ায় নিয়ে আসা হয়।

১৮:১২ ১৫ জানুয়ারি, ২০২২

রাজনগরে ১৩’শ শীতার্তের মাঝে কম্বল বিতরণ

রাজনগরে ১৩’শ শীতার্তের মাঝে কম্বল বিতরণ

মৌলভীবাজারের রাজনগরে ১৩’শ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক প্রয়াত শিল্পী ফকির আলমগীরের প্রতিষ্ঠিত ঋষিজ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়। 

১৭:৫৬ ১৫ জানুয়ারি, ২০২২

একদিনে সমাপ্ত হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) উরুস

একদিনে সমাপ্ত হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) উরুস

করোনা সংক্রমণের বিধিনিষেধের কারণে মৌলভীবাজারে এবার সীমিত আকারে অনুষ্ঠিত হলো হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) উরুস ও মেলা। মেলা অনুষ্ঠিত হয়েছে তিনদিনের বদলে একদিন।

১৭:৩৫ ১৫ জানুয়ারি, ২০২২

‘সংক্রান্তিতে অন্যদের বাড়িতে গিয়ে পিঠা খাওয়ার মধ্যেই বেশি আনন্দ’

‘সংক্রান্তিতে অন্যদের বাড়িতে গিয়ে পিঠা খাওয়ার মধ্যেই বেশি আনন্দ’

পৌষসংক্রান্তি উপলক্ষে মায়ের সাথে মিলে মালপোয়া, মুগপাকন, বকফুল, সবজিপুলি, দুধপুলি, সুজিপিঠা, চিড়ার লাড়ু, মুড়ির লাড়ু ও তিলের লাড়ু বানিয়েছে পুনম। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত মা-মেয়ে মিলে হরেক রকমের পিঠা বানিয়েছে তারা।

২২:৫০ ১৪ জানুয়ারি, ২০২২

কমলগঞ্জে সংসদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে সংসদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারের কমলগঞ্জে গত ২ জানুয়ারি রাতে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) নির্বাচনী আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০:৩১ ১৪ জানুয়ারি, ২০২২

রাজনগর থানার ওসির বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগ

রাজনগর থানার ওসির বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগ

রাজনগর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে বিজয় দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে পতাকা উত্তোলনের সময় সম্মান প্রদর্শন না করা, নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে টাকা গ্রহণ ও অবাধ ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে তাকে প্রশ্নবাণে জর্জরিত করা হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও। রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় পতাকার সম্মান প্রদর্শন না করার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

১৫:৫৩ ১৪ জানুয়ারি, ২০২২

রাজনগরে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা!

রাজনগরে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা!

মৌলভীবাজারের রাজনগরে সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে প্রতারণা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মোবাইল কোর্টের ভয় দেখিয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেয়ার চেষ্টা করেছে ওই প্রতারক। পরে ওই ব্যবসায়ীরা এসিল্যান্ড ও ইউএনও'র সাথে কথা বলে বুঝতে পারেন তারা অল্পের জন্য প্রতারিত হতে যাচ্ছিলেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার রাজনগর বাজারের রাজমহল ও স্বাদের ব্যাবসায়ীদের সাথে এ ঘটনা ঘটে।

১৩:১৯ ১৪ জানুয়ারি, ২০২২

মৌলভীবাজারে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ

মৌলভীবাজারে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ

মৌলভীবাজারে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

২৩:৩৯ ১৩ জানুয়ারি, ২০২২

লিটু স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর

লিটু স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর

ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার সিপিএএম-এর আয়োজনে স্থানীয় কলেজ স্টেডিয়ামে সম্পন্ন হলো ‘লিটু স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১, সিজন-৯’। ফাইনাল খেলায় পি.বি.ইউ.সি-কে ১০১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সি.পি.এ কামালপুর।

২১:৫৬ ১৩ জানুয়ারি, ২০২২

রাজনগরে জালনোট প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

রাজনগরে জালনোট প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ও সোনালী ব্যাংক লিমিটেড, রাজনগর শাখার সহযোগিতায় জালনোট প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গত ১৩ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়েছে।

১৯:৪০ ১৩ জানুয়ারি, ২০২২

প্রতিপক্ষ প্রার্থীর সমর্থক হওয়ায় জন্মনিবন্ধনে স্বাক্ষর করছেন না মেম্বার

প্রতিপক্ষ প্রার্থীর সমর্থক হওয়ায় জন্মনিবন্ধনে স্বাক্ষর করছেন না মেম্বার

মৌলভীবাজারের রাজনগরে এক ইউপি সদস্যের বিরোদ্ধে পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের জন্ম সনদে স্বাক্ষর না করার অভিযোগ পাওয়া গেছে। এতে নির্বাচনে অন্য প্রার্থীর পক্ষে কাজ করে বিপাকে পড়েছেন ওই ওয়ার্ডের কয়েকজন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে ভূক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

১৮:৫১ ১৩ জানুয়ারি, ২০২২

শ্রীমঙ্গলে পৌষসংক্রান্তির মাছের মেলায় লাখ টাকার বাঘাআইড়

শ্রীমঙ্গলে পৌষসংক্রান্তির মাছের মেলায় লাখ টাকার বাঘাআইড়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ৭০ বছরের পুরনো চিরাচরিত মাছের মেলা শুরু হয়েছে। পৌষ সংক্রান্তির উৎসব ঘিরে বসেছে মাছের মেলা। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে মাছের মেলায় দেখা গেছে নানা জাতের মাছ।

১৮:৩৭ ১৩ জানুয়ারি, ২০২২

এবারও হলো না শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা

এবারও হলো না শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা

সিলেট বিভাগের চারটি জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর। প্রায় ২শত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে মহামারি করোনা পরিস্থিতির কারণে এ গত বছর (২০২১) মেলা অনুষ্ঠিত হয়নি। এবছরও একই কারণে মেলার অনুমতি মেলেনি। 

১৮:২৫ ১৩ জানুয়ারি, ২০২২

এই বিভাগের জনপ্রিয়
TEA VILLA Luxury Resort
সর্বশেষ
জনপ্রিয়