ঢাকা, বুধবার ১৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ৪ ১৪৩৩


কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মাখন চন্দ্র দাস (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৭ অক্টোবর) রাত ৮ টা ২০ মিনিটের দিকে উপজেলার শমশেরনগর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। 

২২:৪৯ ১৮ অক্টোবর, ২০২১

কুলাউড়া-কমলগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত মণ্ডপ পরিদর্শনে ভারতের সহকারি হাইকমিশনার

কুলাউড়া-কমলগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত মণ্ডপ পরিদর্শনে ভারতের সহকারি হাইকমিশনার

কমলগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসবে হামলায় ক্ষতিগ্রস্ত মইদাইল সার্বজনীন পুজামণ্ডপ পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জাসওয়াল। এর আগে তিনি কুলাউড়ায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করেন।

২২:০০ ১৮ অক্টোবর, ২০২১

কমলগঞ্জে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

কমলগঞ্জে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে সোমবার (১৮ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্টান আয়োজিত হয়েছে।

১৮:২৮ ১৮ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারে আরও ১০ রোগীর করোনা জয়, শনাক্তের হার ৫.৭

মৌলভীবাজারে আরও ১০ রোগীর করোনা জয়, শনাক্তের হার ৫.৭

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ জন। একই সময়ে করোনাকে জয় করেছেন ১০জন রোগী। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৭। সোমবার (১৮অক্টোবর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।  

১৬:৪৪ ১৮ অক্টোবর, ২০২১

শেখ রাসেল দিবসে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির নানা আয়োজন

শেখ রাসেল দিবসে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির নানা আয়োজন

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এই প্রতিপাদ্যকে নিয়ে নানা আয়োজনে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করেছে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি।

১৬:১৯ ১৮ অক্টোবর, ২০২১

রাজনগর প্রেসক্লাব আমি ‘নমিত’ আপনাদের প্রতি

রাজনগর প্রেসক্লাব আমি ‘নমিত’ আপনাদের প্রতি

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২১ অর্জন করায় সাংবাদিক নিজামুল হক বিপুলকে সংবর্ধ্বনা দিয়েছে রাজনগর প্রেসক্লাব। গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তাকে সম্মাননা স্মারক তুলে দেয় প্রেসক্লাব।

১৫:১৮ ১৮ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারে শেখ রাসেলের জন্মদিন পালিত

মৌলভীবাজারে শেখ রাসেলের জন্মদিন পালিত

প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। 

১৪:৩৯ ১৮ অক্টোবর, ২০২১

বড়লেখায় ১০ ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ৫৩ জন

বড়লেখায় ১০ ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ৫৩ জন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান হতে মনোনয়ন চেয়েছেন আওয়ামী লীগের ৫৩ জন নেতা। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে বড়লেখা পৌর শহরস্থ জেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের কাছে তারা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়ে প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।

০১:২৮ ১৮ অক্টোবর, ২০২১

জুড়ীতে ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রত্যাশী ২২ জন
ইউপি নির্বাচন

জুড়ীতে ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রত্যাশী ২২ জন

আগামী ১১ নভেম্বর হতে যাচ্ছে দেশের ৮৪৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। আজ রবিবার (১৬ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫ টি ইউনিয়নের প্রার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। ৫টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২২ জন।

০১:১৩ ১৮ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারে স্যানিটেশন মাস অক্টোবরে হাত ধোয়া কর্মসূচি

মৌলভীবাজারে স্যানিটেশন মাস অক্টোবরে হাত ধোয়া কর্মসূচি

স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে মৌলভীবাজারে বিশ্ব হাতধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (১৭ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২২:৪৪ ১৭ অক্টোবর, ২০২১

উন্নয়ন কাজের জন্য বন্ধ সেন্ট্রাল রোড

উন্নয়ন কাজের জন্য বন্ধ সেন্ট্রাল রোড

উন্নয়ন কাজের জন্য বন্ধ রয়েছে মৌলভীবাজার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সেন্ট্রাল রোড (এম সাইফুর রহমান রোড)। রাস্তার কাজ চলমান থাকায় শহরের চৌমোহনা হতে সিকান্দর আলী রোড পর্যন্ত রাস্তা বন্ধ রাখা হয়েছে।

২২:২২ ১৭ অক্টোবর, ২০২১

কমলগঞ্জে জায়গা পরিদর্শনে স্বাস্থ্যের অতিরিক্ত সচিব ও ডিজি

কমলগঞ্জে জায়গা পরিদর্শনে স্বাস্থ্যের অতিরিক্ত সচিব ও ডিজি

কমলগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিভাগের পরিত্যক্ত ১৮৯ একর জায়গা পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালইয়ের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান ও মো. অলিউল্লাহ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

২১:১১ ১৭ অক্টোবর, ২০২১

কর্মধা ইউনিয়নের আতিককে নৌকার মনোনয়ন না দেওয়ার দাবি আ.লীগ নেতৃবৃন্দের

কর্মধা ইউনিয়নের আতিককে নৌকার মনোনয়ন না দেওয়ার দাবি আ.লীগ নেতৃবৃন্দের

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিককে নৌকা মার্কার দলীয় মনোনয়ন না দেয়ার জন্য লিখিত আবেদন করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মৌলভীবাজার জেলা ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের কাছে লিখিত আবেদনে তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ তোলা হয়েছে।

২০:০২ ১৭ অক্টোবর, ২০২১

কমলগঞ্জে পূজামণ্ডপে হামলা: মামলায় ৩০০ আসামি, গ্রেফতার ২

কমলগঞ্জে পূজামণ্ডপে হামলা: মামলায় ৩০০ আসামি, গ্রেফতার ২

কুমিল্লার সাম্প্রদায়িক হামলার জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে ৮টি পূজামণ্ডপে হামলা ও ভাংচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয়সহ প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে।

১৯:৪৬ ১৭ অক্টোবর, ২০২১

কুলাউড়ায় পূজামণ্ডপে হামলার প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুরে জড়িত থাকায় আটক ১

কুলাউড়ায় পূজামণ্ডপে হামলার প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুরে জড়িত থাকায় আটক ১

শারদীয় দুর্গোৎসবে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার তিনটি পূজামন্ডপসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর ও হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী হয়েছে।  কুলাউড়ার একটি মণ্ডপে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়েজ (৩৫) নামের এক যুবককে শনিবার বিকেল ৫টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৩:০১ ১৭ অক্টোবর, ২০২১

দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলা: সংক্ষুব্ধ নাগরিক লজ্জ্বিত, ব্যথিত ও ক্ষুব্ধ

দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলা: সংক্ষুব্ধ নাগরিক লজ্জ্বিত, ব্যথিত ও ক্ষুব্ধ

সারাদেশে শারদীয় দুর্গাপূজায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা, পূজামণ্ডপে ও হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার প্রতিবাদে সিলেটে  বিক্ষোভ করেছে সংক্ষুব্দ নাগরিক আন্দোলন। তাদের ব্যানারে লেখা ছিলো- 'দুর্গাপূজা উদযাপনকালে সংঘঠিত ঘটনায় আমরা ব্যথিত, লজ্জ্বিত ও ক্ষুব্ধ'।

২২:৫৫ ১৬ অক্টোবর, ২০২১

আমি আ.লীগের সাবেক কর্মী, বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হবো না: সুলতান মনসুর

আমি আ.লীগের সাবেক কর্মী, বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হবো না: সুলতান মনসুর

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন, ‘আমি আওয়ামী লীগ ছাড়বোনা। আমার পরিচয় আমি আওয়ামী লীগের সাবেক কর্মী, বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হবো না। গত নির্বাচনে জয় বাংলা, জয় ধানের শীষ শ্লোগান দিয়ে এবং মুজিব কোট পরেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। ’

২২:২৯ ১৬ অক্টোবর, ২০২১

দেশের বিভিন্ন পূজামণ্ডপে হামলা: মৌলভীবাজারে বিক্ষোভ ও প্রতিবাদ

দেশের বিভিন্ন পূজামণ্ডপে হামলা: মৌলভীবাজারে বিক্ষোভ ও প্রতিবাদ

দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজায় ও দশমীতে বিভিন্ন পূজা মণ্ডপে হামলা, ভাংচুর ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখা। এ সময় বক্তারা দেশব্যাপি বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দিরে হামলা, ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানান।

২২:১৩ ১৬ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারে গাড়ির বৈধ কাগজপত্র না থাকলেই জব্দ-জরিমানা (ভিডিও)

মৌলভীবাজারে গাড়ির বৈধ কাগজপত্র না থাকলেই জব্দ-জরিমানা (ভিডিও)

পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, অবৈধ গাড়ি, বৈধ কাগজ পত্র নেই, কাগজপত্রহীন অন-টেস্ট গাড়ি চলাচল করতে পারবে না। কাগজপত্রহীন অন-টেস্ট গাড়িগুলো জব্দ করা হবে এবং তাদের আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

২১:৪২ ১৬ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারে বিশ্ব খাদ্য দিবস পালিত

মৌলভীবাজারে বিশ্ব খাদ্য দিবস পালিত

‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনেই ভালো পুষ্টি আর ভালো পরিবেশই উন্নত জীবন’-এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস।  

১৬:২৯ ১৬ অক্টোবর, ২০২১

জিহাদী বইসহ ছাত্র শিবির মাদরাসা কমিটির সভাপতি-সম্পাদক আটক (ভিডিও)

জিহাদী বইসহ ছাত্র শিবির মাদরাসা কমিটির সভাপতি-সম্পাদক আটক (ভিডিও)

বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেটসহ মৌলভীবাজার শহরের টাউন কামিল মাদ্রাসা ইসলামী ছাত্র শিবির সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ। আটককৃতরা থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জেলা পুলিশ।

১৬:০১ ১৬ অক্টোবর, ২০২১

প্রেস কাউন্সিল পদকপ্রাপ্ত নিজামুল হক বিপুলকে রাজনগর প্রেসক্লাবের সংবর্ধনা

প্রেস কাউন্সিল পদকপ্রাপ্ত নিজামুল হক বিপুলকে রাজনগর প্রেসক্লাবের সংবর্ধনা

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক '২০২১ অর্জন করায় ঢাকায় কর্মরত জাতীয় প্রেসক্লাবের সদস্য ও রাজনগর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নিজামুল হক বিপুলকে রাজনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪  অক্টোবর) সন্ধ্যায় এক হলরুমে এই সংবর্ধনা দেয়া হয়।

১৫:০৩ ১৬ অক্টোবর, ২০২১

শনাক্তহীন দিনে মৌলভীবাজারে করোনাকে জয় করলেন ১০ জন

শনাক্তহীন দিনে মৌলভীবাজারে করোনাকে জয় করলেন ১০ জন

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয় নি। তবে এদিন ভাইরাসটিকে জয় করেছেন ১০ জন। শনিবার (১৬ অক্টোবর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।  

১৪:০৭ ১৬ অক্টোবর, ২০২১

মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ

মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাস পাইপলাইনের উন্নয়নমূলক কাজের জন্য মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে আজ শনিবার (১৬ অক্টোবর) সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এমন অবস্থায় দুর্ভোগে পড়েছেন সাধারণ জনগণ।

১৩:২১ ১৬ অক্টোবর, ২০২১

এই বিভাগের জনপ্রিয়
TEA VILLA Luxury Resort
সর্বশেষ
জনপ্রিয়