ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩


বড়লেখায় বিপুল পরিমান অবৈধ নাসির বিড়িসহ যুবক গ্রেফতার

বড়লেখায় বিপুল পরিমান অবৈধ নাসির বিড়িসহ যুবক গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখায় প্রাইভেটকারে বহনকালে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ নাসির বিড়িসহ আব্দুল কাদির শিপু (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

২২:১৮ ০৩ জুলাই, ২০২১

লকডাউন অমান্য: মৌলভীবাজারে ১৮২ মামলায় জরিমানা

লকডাউন অমান্য: মৌলভীবাজারে ১৮২ মামলায় জরিমানা

লকডাউনে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা ও দোকানপাট খোলা রাখায় ১৮২ মামলায় ৯২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

২২:১৫ ০৩ জুলাই, ২০২১

কমলগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা: থানায় মামলা

কমলগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা: থানায় মামলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের রিকিয়াশন পাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে মামলায় অভিযুক্ত প্রধান আসামী এখনো পলাতক রয়েছে।

২১:৫৬ ০৩ জুলাই, ২০২১

কমলগঞ্জে ভৌতিক বিল, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট: অতিষ্ট প্রায় এক লাখ গ্রাহক

কমলগঞ্জে ভৌতিক বিল, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট: অতিষ্ট প্রায় এক লাখ গ্রাহক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভৌতিক বিদ্যুৎবিল আর ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে পল্লীবিদ্যুৎ সমিতির প্রায় এক লক্ষ গ্রাহক অতিষ্ঠ হয়ে উঠেছেন। লোডশেডিং ও ঝড়বৃষ্টি না থাকলেও ভ্যাপসা গরমে ভোর রাত, সন্ধ্যাসহ দিনে অন্তত ২ থেকে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা।

২১:৪৯ ০৩ জুলাই, ২০২১

মৌলভীবাজার: কঠোর লকডাউন, ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা ও করোনাভাইরাস

মৌলভীবাজার: কঠোর লকডাউন, ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা ও করোনাভাইরাস

সীমান্ত জেলা মৌলভীবাজার। গত কয়েকমাস থেকে এখানে করোনাভাইরাসের সংক্রমণ বেশ উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর এর মধ্যেই দেশে প্রবেশ করেছে করোনাভাইরাসের ভারতীয় ধরণ, যা সাধারণ করোনা ভ্যারিয়েন্টের চেয়েও কয়েকগুন বেশি শক্তিশালী। এতে আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। এমন অবস্থায় দেশে লকডাউনের নির্দেশ দিয়েছে সরকার, মৌলভীবাজারেও মানা হচ্ছে তা অত্যন্ত কঠোরভাবে। 

১৩:৫৭ ০৩ জুলাই, ২০২১

বর্ষার এই সময়ে মৌলভীবাজারের নদনদীর পানির তথ্য

বর্ষার এই সময়ে মৌলভীবাজারের নদনদীর পানির তথ্য

এই সময়ে আকস্মিক বন্যা দেখা দেয়। উজান থেকে পাহাড়ি ঢলে বাড়তে থাকে নদনদী ও হাওরের পানি। মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি উপচে ভাসিয়ে দেয় জনবসতি, শহর-গ্রাম। তাই এই সময়ে টানা বর্ষণ দেখলেই প্রাণ আতকে ওঠে। শংকা জাগে আবার বন্যা আসছেনা তো!

১২:৩৯ ০৩ জুলাই, ২০২১

মৌলভীবাজারে আরও একটি মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ৩১০০

মৌলভীবাজারে আরও একটি মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ৩১০০

মৌলভীবাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন নতুন মানুষ। মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ জন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও একজন।

১১:৪০ ০৩ জুলাই, ২০২১

‘অপ্রয়োজনে আর বের হবো না’ শপথ করে ছাড়া পেলেন শ্রীমঙ্গলের ১২ জন

‘অপ্রয়োজনে আর বের হবো না’ শপথ করে ছাড়া পেলেন শ্রীমঙ্গলের ১২ জন

কঠোর লকডাউনে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরির অপরাধে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন জায়গা থেকে ১২ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে শহরের চৌমুহনা এলাকায় এনে শপথবাক্য পাঠ করিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া দিনব্যাপী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটটি মামলায় দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

২৩:৪৫ ০২ জুলাই, ২০২১

কাজের সন্ধানে মৌলভীবাজারে রোহিঙ্গা নাগরিক, পুলিশের হাতে আটক

কাজের সন্ধানে মৌলভীবাজারে রোহিঙ্গা নাগরিক, পুলিশের হাতে আটক

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত রোহিঙ্গারা কৌশলে ক্যাম্প থেকে বের হয়ে এসেছে। এরপর কয়েকদিন চট্রগ্রামে অবস্থান করে কাজের সন্ধান চালিয়েছেন। সেখানে মানুষ তাদের কাজ পাওয়ার জন্য সিলেটের দিকে আসার জন্য বলেছে।

২৩:১৪ ০২ জুলাই, ২০২১

লকডাউনের দ্বিতীয় দি‌নে মৌলভীবাজারে ১৭৭ জনকে জরিমানা

লকডাউনের দ্বিতীয় দি‌নে মৌলভীবাজারে ১৭৭ জনকে জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে সর্বাত্মক লকডাউন। তবে বিধি-নিষেধের তোয়াক্কা না করে জরুরি প্রয়োজন ছাড়াই অনেকে বাড়ির বাইরে বের হচ্ছেন, সরকারি বিধিনিষেধ অমান্য করছেন। এমন পরিস্থিতিতে মোবাইল কোর্ট অব্যাহত রেখেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

২৩:০১ ০২ জুলাই, ২০২১

কমলগঞ্জের চা বাগানে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কমলগঞ্জের চা বাগানে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগান পল্লীতে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

১৯:৪৯ ০২ জুলাই, ২০২১

জামাতে ফজরের নামাজ পড়ে কিশোররা পেল গিয়ার বাইসাইকেল

জামাতে ফজরের নামাজ পড়ে কিশোররা পেল গিয়ার বাইসাইকেল

টানা ৪০ দিন মসজিদে জামাতে ফজরের নামাজ পড়ে ১৩ কিশোর পেল গিয়ার বাইসাইকেল। তরুণ ও কিশোরদের নামাজ পড়তে উদ্বুদ্ধ করতে এমনই উদ্যোগ বাস্তবায়ন করেছে মৌলভীবাজার পৌর এলাকার ২নং ওয়ার্ডের যুব সমাজ।

১৯:৪৩ ০২ জুলাই, ২০২১

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্মেলনের প্রায় ২০ মাস পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তিন বছর মেয়াদি (২০১৯-২২) ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ। এতে আছলম ইকবাল মিলন সভাপতি এবং এড. এ এস এম আজাদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

১৯:২৮ ০২ জুলাই, ২০২১

বড়লেখায় লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য  করায় জরিমানা, আটক ৪

বড়লেখায় লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা, আটক ৪

মৌলভীবাজারের বড়লেখায় লকডাউনের দ্বিতীয় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। লকডাউন কার্যকরে শুক্রবার (২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে উপজেলার বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেছে।

১৬:৫৫ ০২ জুলাই, ২০২১

মৃত মায়ের বুকে শিশুর দুধপান চেষ্টার ছবি ভাইরাল

মৃত মায়ের বুকে শিশুর দুধপান চেষ্টার ছবি ভাইরাল

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয় মাসের কন্যাশিশু রেখে মারা গেছেন ঘরনী সুমী বেগম। হাসপাতাল শয্যায় মৃত মায়ের বুকে দুধ পানের চেষ্টা করছে শিশুটি- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি অনেকেই শেয়ার করছেন।

১৫:৩৯ ০২ জুলাই, ২০২১

লকডাউন দেখতে বের হয়ে মৌলভীবাজারে আটক ৪৫

লকডাউন দেখতে বের হয়ে মৌলভীবাজারে আটক ৪৫

লকডাউন দেখতে ঘর থেকে বের হয়ে মৌলভীবাজার শহরে আটক হয়েছেন ৪৫ জন। দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট  ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন লকডাউন ও করোনাকালীন স্বাস্থ্যবিধি অমান্য করে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া এবং দোকানপাট খোলায় এই শাস্তিমূলক ব্যবস্থা।

১৫:০৫ ০২ জুলাই, ২০২১

মৌলভীবাজারে একদিনে ৫২ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে একদিনে ৫২ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন নতুন মানুষ। আক্রান্তের হার বেড়ে মৌলভীবাজারে এবার একদিনেই করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫২ জন।

০৯:৫৩ ০২ জুলাই, ২০২১

করোনায় মৃতের লাশ পড়ে রইলো রাস্তায় অ্যাম্বুলেন্সে, স্বজনরাও যাচ্ছেন না পাশে; ড্রাইভারও উধাও

করোনায় মৃতের লাশ পড়ে রইলো রাস্তায় অ্যাম্বুলেন্সে, স্বজনরাও যাচ্ছেন না পাশে; ড্রাইভারও উধাও

রাস্তার পাশে অ্যাম্বুলেন্সে পড়ে আছে লাশ। পরিবারের কেউ কাছে যাচ্ছেন না। অ্যাম্বুলেন্সের ড্রাইভারও উধাও; পাওয়া যাচ্ছেনা কাউকে। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে সিলেটর উসমানী নগরের সাদীপুর গ্রামে। পরে মৌলভীবাজারের শেখ বোরহান উদ্দিন (রহ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৃতের দাফন কাফন ও সৎকার টিমের সাহায্য নিয়ে লাশ দাফন করা হয়। 

২৩:৪৭ ০১ জুলাই, ২০২১

কমলগঞ্জে পৃথক স্থানে ২ জনের বিষপান, একজনের মৃত্যু

কমলগঞ্জে পৃথক স্থানে ২ জনের বিষপান, একজনের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে ২ জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১ জনের মৃত্যু ঘটেছে। অপরজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২২:১৯ ০১ জুলাই, ২০২১

কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত ইউপি সদস্য মাহমুদ আলীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত ইউপি সদস্য মাহমুদ আলীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ এলাকার করম উদ্দিনের পুত্র হারুনুর রশীদ গংদের হামলায় সম্প্রতি ৩নং ওয়ার্ড সদস্য মাহমুদ আলী গুরুতর আহত হন। আহত ইউপি সদস্যের সুস্থতা কামনায় গত বুধবার সন্ধ্যায় বড়চেগ ঈদগাহ এ ৩নং ওয়ার্ডবাসীর আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২২:০৩ ০১ জুলাই, ২০২১

লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন

লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন

সারাদেশে সরকারঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ছিলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাও। সারাদিন শহর মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। 

২০:৪০ ০১ জুলাই, ২০২১

লকডাউনে কঠোর মৌলভীবাজারের প্রশাসন: ১৬৭ জনকে জরিমানা

লকডাউনে কঠোর মৌলভীবাজারের প্রশাসন: ১৬৭ জনকে জরিমানা

সারাদেশে সরকারঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ছিলো মৌলভীবাজারের প্রশাসন। কিন্তু এই লকডাউনেও জেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে কিছু মার্কেট-শপিংমল খোলা রাখাসহ অন্যান্য অপরাধে ১৬৭ জনকে প্রায় ৯০ হাজার টাকা অর্থদণ্ড ও আদায় করা হয়। 

২০:০৪ ০১ জুলাই, ২০২১

কমলগঞ্জে লকডাউনে কঠোর অবস্থানে মাঠে প্রশাসন, জরিমানা

কমলগঞ্জে লকডাউনে কঠোর অবস্থানে মাঠে প্রশাসন, জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন না মানায় ২০টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

১৯:২৭ ০১ জুলাই, ২০২১

গাড়ি না পেয়ে ফলের ট্রাকে যাত্রা, পথে মৃত্যু

গাড়ি না পেয়ে ফলের ট্রাকে যাত্রা, পথে মৃত্যু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা শাখার দফতর সম্পাদক আব্দুল মুহিত সবুজ আর নেই। বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে ঢাকা থেকে কুলাউড়া আসার পথে শ্রীমঙ্গল সড়কের আকবরপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। 

১৬:২৪ ০১ জুলাই, ২০২১

এই বিভাগের জনপ্রিয়
TEA VILLA Luxury Resort
সর্বশেষ
জনপ্রিয়