শেখ সোহানুর রহমান
আপডেট: ১৯:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
মৌলভীবাজারে উদ্বোধন হলো `লন্ডন ক্লক টাওয়ার`
মৌলভীবাজারের দৃষ্টিনন্দন লন্ডন ক্লক টাওয়ার। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে দৃষ্টিনন্দন `লন্ডন ক্লক টাওয়ার' এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পৌরসভার আয়োজনে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণের ঠিক সামনেই দৃষ্টিনন্দন এই ‘লন্ডন ক্লক টাওয়ার’ এর উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।
মৌলভীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমেদ চুন্নু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, লন্ডন ক্লক টাওয়ারের উদ্যোক্তা ইউকে প্রবাসী লিয়াকত আহমেদ ও মো. জহির মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ফলক উন্মোচন ও পরে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























