বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১০:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২৩
বড়লেখা যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন
বড়লেখা যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন। ছবি : আই নিউজ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন ও এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বড়লেখার অডিটোরিয়ামে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো শাহাব উদ্দিন এমপি।
উদ্বোধক হিসাবে কার্যক্রমের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ রেজাউল রহমান সুমন। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বড়লেখা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।
যুবলীগের বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল রহমান সুন্দর, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সোয়েব আহমদ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























