ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৯, ১৮ মে ২০২১
আপডেট: ১০:১৮, ১৯ মে ২০২১

সাংবাদিক রোজিনাকে হেনস্তা, বিচার বিভাগীয় তদন্ত দাবি সিবিসাসের

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস)।

এক বিবৃতির মাধ্যমে রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টানা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রাখা, শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা, তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় পাঠানো, ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের, জামিন না দিয়ে থানায় আটক রাখা, ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন এবং জামিন আবেদন বাতিল হয়ে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় সংগঠনটি।

বিবৃতিতে সংগঠনটির সভাপতি আজিজুল পারভেজ ও সাধারণ সম্পাদক ঝর্ণা মনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

তারা আরও বলেন, একজন খ্যাতিমান সংবাদিকের সাথে যে আচরণ করা হয়েছে তা সভ্য সমাজ ও রাষ্ট্রে কখনো কল্পনা করা যায় না।

উল্লেখ্য, সোমবার (১৭ মে) সচিবালয়ে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। 

রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় চুরি এবং ১৯২৩ সালের ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের’ ৩ ও ৫ ধারায় গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গোপন নথি নিজের দখলে রাখার অভিযোগ আনা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী বাদী হয়ে মামলাটি করেন।

পরে মঙ্গলবার রোজিনা ইসলামকে আদালতে নেয়া হয়। এসময় পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। তবে আদালত রিমান্ড আবেদন খারিজ করে দেন।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে সাংবাদিককে থানায় হস্তান্তর

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করলেন সাংবাদিকরা

রোজিনার বিরুদ্ধে যেসব নথি চুরির অভিযোগ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় হচ্ছে’

সাংবাদিক রোজিনাকে হেনস্তা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

সাংবাদিক রোজিনার জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্যের ব্রিফিং বর্জন

‘সাংবাদিককে হেনস্তা করে দেশের ভাবমূর্তি অনেক বেশি ক্ষুণ্ন হয়েছে’

সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে ১১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নাকচ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়