হাতির পিঠে চড়ে সাঈদ খোকনের বিজয় শোভাযাত্রা
হাতির পিঠে চড়ে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যোগ দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।
১২:০০ ২০ ডিসেম্বর ২০২৩
সিলেটের মানুষের আস্থার প্রতিদান দিতে চান পররাষ্ট্রমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়েছে। উদ্বোধন শেষে তিনি বলেছেন, সিলেটের জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার উপর আস্থা রেখেছেন বলেই প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি এ আস্থার প্রতিদান দিতে চাই।
১১:২৯ ২০ ডিসেম্বর ২০২৩
নৌকাকে জয়ী করতে সারাজীবন কাজ করেছেন মিসবাহ সিরাজ: মোমেন
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
১১:২০ ২০ ডিসেম্বর ২০২৩
মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস আজ
আজ ২০ ডিসেম্বর। মৌলভীবাজার স্থানীয় শহীদ দিবস আজ। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার ৪ দিন পর মৌলভীবাজায় সম্ভবত যুদ্ধের সর্বশেষ ভয়ংকর ঘটনাটি ঘটেছে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় মুক্তিযোদ্ধাদের ব্যাংকারের কাছে পাক সেনাদের ফেলে যাওয়া মাইন বিস্ফোরিত হয়ে নৃশংসভাবে শহীদ হন পঁচিশ জনের বেশি বীর মুক্তিযোদ্ধা
১১:০৯ ২০ ডিসেম্বর ২০২৩
সৌম্যর সেঞ্চুরির পরও হারের পথে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। খেলতে নেমে প্রায় পাঁচ বছর পর সেঞ্চুরির দেখা পেলেন প্রায় হারিয়ে যাওয়া ব্যাটার সৌম্য সরকার। সৌম্যর ১৬৯ রানের বড় ইনিংসের ফলে ২৯১ রান করলেও হারের পথে আছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ২৯২ লক্ষ্য তাড়া করতে নেমে ইয়ং-নিকোলসের ব্যাটে সহজ জয়ের পথে কিউইরা।
১০:৪২ ২০ ডিসেম্বর ২০২৩
প্রধানমন্ত্রীর আগমনে নতুন সাজে সজ্জিত সিলেট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করবেন আজ সিলেট থেকে। বুধবার সিলেট আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) এর মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
১০:৩১ ২০ ডিসেম্বর ২০২৩
বেনাপোল বন্দরে নিরাপত্তা চেয়ে শ্রমিকদের সংবাদ সম্মেলন
বেনাপোল স্থল বন্দরে কর্মরত শ্রমিকদের ট্রাক মার্কায় ভোট দিতে বাধ্য করতে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বন্দর শ্রমিকরা।
১৯:৫৪ ১৯ ডিসেম্বর ২০২৩
পারিবারিক পরম্পরায় মিঠিপুরে আজো টিকে আছে আঁখচাষ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনু নদ বিধৌত গ্রামীণ জনপদ রাজনগর উপজেলা। গ্রাম প্রধান এ এলাকার ছিমছাম একটি গ্রাম মিঠিপুর। যেখানে আজও দেখা যায় আঁখ মাড়াইয়ের দৃশ্য। এখনো এ গ্রামে ব্যবসায়িরা আসেন আখের রস কিনতে। আখ থেকে তৈরি করা হয় ভালোমানের গুড়।
১৯:৪৬ ১৯ ডিসেম্বর ২০২৩
কমলগঞ্জে ৮ দিন ধরে নিখোঁজ দুলি আক্তার
মৌলভীবাজারের কমলগঞ্জে আট দিন ধরে দুলি আক্তার (২৪) নামে এক মেয়ে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর পর্যন্ত ওই মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।
১৮:৪৮ ১৯ ডিসেম্বর ২০২৩
দাউদ ইব্রাহিম হাসপাতালে ভর্তি, মৃত্যুর খবর গুজব
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাউদ ইব্রাহিমের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। যদিও সত্যিকার অর্থে তিনি মারা যান নি। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভারতের এই মোস্ট ওয়ান্টেড মাফিয়া।
১৭:৫৫ ১৯ ডিসেম্বর ২০২৩
সিলেটবাসীকে প্রধানমন্ত্রীকে চাওয়ার আগেই দিয়ে দেন: নানক
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সিলেটবাসীর প্রতি আন্তরিক বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সিলেটবাসীর প্রতি আন্তরিক। তার কাছে কিছু চাইতে হয় না, চাওয়ার আগেই তিনি দিয়ে থাকেন। সিলেটসহ পুরো দেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তিনি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন।
১৭:৩৬ ১৯ ডিসেম্বর ২০২৩
বুধবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী
পূর্বঘোষণা অনুযায়ী বুধবার সিলেটে সমাবেশ দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশটি করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেট শহরজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব।
১৭:২৭ ১৯ ডিসেম্বর ২০২৩
জামিনে মুক্ত ইভ্যালির সিইও রাসেল
সব মামলায় জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি।
১৭:০৮ ১৯ ডিসেম্বর ২০২৩
ট্রেনে আগুন দেওয়া দুর্বৃত্তরা ছাড় পাবে না: ডিএমপি
রাজধানী ঢাকার তেজগাঁও রেলস্টেশনে একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বিএনপি ও তাদের সহযোগীদের ডাকা হরতালের দিন ভোরে এ ঘটনা ঘটেছে।
১৫:০৫ ১৯ ডিসেম্বর ২০২৩
সন্ধ্যা নদীতে ট্রলার ডুবি: নিখোঁজ ২ ভাইয়ের লাশ উদ্ধার
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংর্ঘষে ট্রলার ডুবিতে নিখোঁজ লিঙ্কন হালদারের (৩৫) লাশও উদ্ধার করা হয়েছে।
১৪:৫৮ ১৯ ডিসেম্বর ২০২৩
জুড়ীতে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোসলেহ উদ্দিন
হাজার হাজার মানুষকে কাঁদিয়ে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিন।
১৪:৫১ ১৯ ডিসেম্বর ২০২৩
H দিয়ে নামের তালিকা অর্থসহ
আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে H দিয়ে নামের তালিকা অর্থসহ। এই অক্ষর দিয়ে নাম রাখতে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৪:৩২ ১৯ ডিসেম্বর ২০২৩
শাবিতে বনায়ন কর্মসূচির উদ্বোধন করলেন ঢাবি উপাচার্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও প্রধান ফটকে বনায়ন ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
১৩:১৭ ১৯ ডিসেম্বর ২০২৩
তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনা সুপরিকল্পিত বলছে বিএনপি
রাজধানী ঢাকার তেজগাঁও রেলস্টেশনে আক ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনাকে সুপরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেছেন, নাশকতাকারীরা মানবসভ্যতার শত্রুপক্ষ, এরা মানবজাতিকেই অস্তিত্বহীন করতে চায়।
১২:৪৭ ১৯ ডিসেম্বর ২০২৩
সন্ধ্যা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংর্ঘষে ট্রলার ডুবিতে নিখোঁজ দুইজনের মধ্যে রণজিৎ হালদার রঞ্জনের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে।
১২:৩৮ ১৯ ডিসেম্বর ২০২৩
প্রচারণায় নেমেছেন যশোরের এমপি প্রার্থীরা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ আফিল উদ্দিনসহ যশোরের ৬টি আসনের ৩১ জন এমপি প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
১১:৫৩ ১৯ ডিসেম্বর ২০২৩
বেনাপোল বন্দরে আনা ২০ কোটি টাকার ফেব্রিকস আটক
বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানির মিথ্যা ঘোষণায় আনা ৮০ কোটি টাকার ফেব্রিকস আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ২০ কোটি টাকা মূল্যের চারটি চালানের ওই পণ্য আটক করা হয়।
১১:৪৬ ১৯ ডিসেম্বর ২০২৩
শাবি প্রেসক্লাবের শীতকালীন স্মারক উন্মোচন
শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাবের শীতকালীন স্মারক-২০২৩ উন্মোচন করা হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে সংগঠনটির কার্যালয়ে স্মারক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
১১:৪০ ১৯ ডিসেম্বর ২০২৩
তেজগাঁও স্টেশনে ট্রেনের বগিতে আগুন, মা-শিশুসহ নিহত ৪
রাজধানী ঢাকার তেজগাঁও রেলস্টেশনে একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
১১:৩১ ১৯ ডিসেম্বর ২০২৩
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   263  
-   264  
-   265  
-   266  
-   267  
-   268  
-   269      
- পরবর্তী >    
- শেষ >>    









































