কমলগঞ্জে শব্দকর সম্প্রদায়ের ধামাইল উৎসব
উৎসবে শব্দকর সম্প্রদায়ের ঐতিহ্য ধামাইল উৎসব প্রথমবার মুন্সীবাজার ইউনিয়নে আয়োজন করায় আয়োজক কর্তৃপক্ষ ও শব্দকর সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে এরকম আয়োজন ভবিষ্যতেও চলমান রাখার দাবি করেন মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।
১১:৫৯ ১৬ জানুয়ারি ২০২৩
লাউয়াছড়া বনে দেখা মিলল বিরল উল্টোলেজি বানরের
অন্য বানরের লেজ নিচের দিকে নোয়ানো থাকলেও উল্টোলেজি বানরের সোনালি রঙের লেজটি নিচের দিকে একটু উঁচু হয়ে ঝুলে থাকে। এ প্রজাতির বানর সচরাচর দেখা যায় না। তাদের গায়ের রং হালকা সোনালি থেকে বাদামি।
১১:৩৪ ১৬ জানুয়ারি ২০২৩
আজ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়াও থাকবে হজ গমনে ইচ্ছুকদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক সম্মেলন কক্ষ।
১১:২১ ১৬ জানুয়ারি ২০২৩
সৃজিতের পদাতিকে হুবুহু মৃণাল সেন হয়ে আসবেন চঞ্চল চৌধুরী
সিনেমার নাম পদাতিক। সিনেমাটি মূলত উপমহাদেশের আলোচিত চলচ্চিত্রজ্ঞ, সিনেমা পরিচালক ও একাধারে গবেষক মৃণাল সেনের বায়োপিক। এই বায়োপিকে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
১১:০৯ ১৬ জানুয়ারি ২০২৩
আবার পেছাল অর্থমন্ত্রী কিবরিয়া হ ত্যা মামলার সাক্ষী গ্রহণের তারিখ
মামলার সরকারি কৌঁসুলি সরওয়ার আহমদ চৌধুরী বলেন, শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে ৪৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখে কোনো সাক্ষী উপস্থিত হননি।
১০:৫৩ ১৬ জানুয়ারি ২০২৩
বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ দেবে আইএমএফ
বাংলাদেশ সরকারের অনুরোধে ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিতে আইএমএফ প্রাথমিকভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একইসঙ্গে এতে সন্তোষ প্রকাশ করে এ ঋণ প্রোগ্রামে সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত সংস্কার কার্যক্রমগুলোকে সমর্থন করায় আইএমএফকে ধন্যবাদ জানান মন্ত্রী।
১০:৩৮ ১৬ জানুয়ারি ২০২৩
ভরিতে ২ হাজারের বেশি বাড়লো স্বর্ণের দাম
মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশের স্বর্ণ বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আগে প্রতি ভরির দাম ছিল রেকর্ড মূল্য ৯০ হাজার টাকায়। সেই জায়গায় এখন স্বর্ণের দাম বেড়েছে দুই হাজারেরও বেশি। ফলে এখন স্বর্ণ কিনতে প্রতি ভরিতে পড়বে প্রায় ৯৩ হাজার টাকা।
১৩:৫৭ ১৫ জানুয়ারি ২০২৩
প্রধানমন্ত্রীকে কটুক্তিকারী সেই মহিলা দল নেত্রীর জামিন বহাল
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় রাজবাড়ী জেলা মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির (৩৫) জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তাঁর মুক্তিতে বাধা নেই।
১৩:৪৮ ১৫ জানুয়ারি ২০২৩
মৌলভীবাজার ছাত্র ইউনিয়নের সভাপতি তপন, সম্পাদক সামায়েল
শনিবার সকাল ১১ টায় মেয়র মুক্তমঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুতফুর রহমান।
১৩:৪১ ১৫ জানুয়ারি ২০২৩
আখেরি মোনাজাত দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা
শীত উপেক্ষা করেই মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল শুরু হয় আগের রাত থেকেই। অনেকেই শেষ পর্যন্ত মূল ইজতেমা মাঠে পৌঁছাতে ব্যর্থ হন। বসে পড়েন রাস্তায়, খোলা মাঠে বা বাসার ছাদে কিংবা যানবাহনেই! তবুও তাদের কোনো আক্ষেপ নেই।
১২:৩৮ ১৫ জানুয়ারি ২০২৩
দেশে আবারও বাড়ছে স্বর্ণের দাম
জানা গেছে, দেশের বাজারে সর্বশেষ দাম বাড়ার পর এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫০ ডলারের উপরে বেড়েছে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারেও তেজাবি সোনার দাম বেড়েছে। এ কারণে দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাজুস।
১৯:২৪ ১৪ জানুয়ারি ২০২৩
বিশ্ব ইজতেমায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬
টঙ্গীর তুরাগ নদীর পাড়ে লাখো মুসল্লির অংশগ্রহণে চলছে বিশ্ব ইজতেমা। শুক্রবার শুরু হওয়া ইজেতামার আজ (১৪ জানুয়ারি) দ্বিতীয় দিন। এরিমধ্যে এবছর ইজতেমায় অংশ নেয়ার পর মারা গেছেন ৬ জন।
১৭:৪৭ ১৪ জানুয়ারি ২০২৩
শাবি শিক্ষক সমিতির নির্বাচনে এবার ৪টি প্যানেল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১৮ জানুয়ারি। এবারই প্রথম আওয়ামী ও বিএনপি-জামায়াতপন্থীদের চারটি প্যানেল এই নির্বািচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
১৭:৩৮ ১৪ জানুয়ারি ২০২৩
মৌলভীবাজারে শুরু শাহ মোস্তফার উরুস ও মেলা
হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজারের মোতাওয়াল্লি এবং উরুস উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ আই নিউজকে বলেন, এবার মেলায় আর কোনো বাধা নেই। নেই করোনা সংক্রমণের বিধিনিষেধ। পুনরোদ্দমে শুরু হয়েছে মেলা।
১৭:১৩ ১৪ জানুয়ারি ২০২৩
এবছরের নতুন বইগুলো পরীক্ষামূলক সংস্করণ : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষা-কার্যক্রমে যেতে হলে সেটি কিন্তু অনেক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আমরা এখনো সেই স্টেজের মধ্যেই আছি। গত বছর সারা দেশের ৬২টি মাধ্যমিক বিদ্যালয়ে আমরা এগুলো (এ বছরের দেওয়া নতুন বই) চালনা করেছি। সেখানকার অসাধারণ সাড়া পেয়েছি। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।
১৬:০৫ ১৪ জানুয়ারি ২০২৩
৭৬ কেজি ওজনের বাঘাইড় মাছের দাম ২ লাখ টাকা! (ভিডিও)
বিক্রেতা দাম হাঁকছেন ২ লাখ টাকা। মাছটি দেখতে দর্শকদের উপচেপড়া ভিড় চোখে পড়ার মতো।
১৫:৪৯ ১৪ জানুয়ারি ২০২৩
সুনামগঞ্জে হাছনরাজার মৃত্যু শতবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা
আজ শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও হাছনরাজা ট্রাস্টের আয়োজনে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
১৫:৩৫ ১৪ জানুয়ারি ২০২৩
টেকেরঘাট সীমান্তে বাংলাদেশে ঢুকে বাঙালীকে বিএসএফের মারধর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্তে বাংলাদেশে প্রবেশ করে স্থানীয় এক যুবককে গুলি করে গুরতর আহত করেছে বিএসএফ। সেই সঙ্গে এক বৃদ্ধাকেও বিএসএফ মারধর করে গুরতর আহত করেছে বলে খবর পাওয়া গেছে।
১৪:৫১ ১৪ জানুয়ারি ২০২৩
বিকেলে ইজতেমা ময়দানে হবে যৌতুকবিহীন শতাধিক বিয়ে
ইজতেমার দ্বিতীয় দিনে আজ আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ে পড়ানো হবে ইজতেমা ময়দানে। ইজতেমার মূল বয়ান মঞ্চে বিয়ের বর এবং কনে পক্ষের উপস্থিতিতে এ বিয়ে পড়ানোর রেওয়াজ রয়েছে দীর্ঘদিন থেকে রয়েছে।
১২:৫১ ১৪ জানুয়ারি ২০২৩
বিএনপি ষড়যন্ত্র আর অস্ত্রের শক্তিতে বিশ্বাস করে : তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘আমরা বিএনপিকে তাদের জনসভায় নিরাপত্তা দিয়েছি, আর তারা আমাদের উপর বোমা হামলা চালিয়েছে, গ্রেনেড হামলা চালিয়েছে। এটিই হচ্ছে তাদের সাথে আমাদের পার্থক্য।’
১২:৩২ ১৪ জানুয়ারি ২০২৩
কুলাউড়ায় আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন
দোকানের মালিক আব্দুস সালাম জানান, অনেক কষ্টে ব্যবসার প্রসার ঘটাই। দীর্ঘদিন থেকে বিকাশ, ধান, চালসহ ভ্যারাইটিজ মালের ব্যবসা করে আসছিলাম। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দোকানের সব কিছু। কী করব, কিছুই বুঝে উঠতে পারছি না।
১২:১৮ ১৪ জানুয়ারি ২০২৩
আমার আমিকে খুঁজে নেবো আমার মাঝেই
"আমি কী তাই জানলে সাধন সিদ্ধ হয়" এটাই মৌল কথা- আমিত্বের জন্যই মানুষের মাঝে এতো অপূর্ণতা। এই অপূর্ণতা থেকেই যাবে। আমাদের আকাঙ্ক্ষার সীমানা আকাশচুম্বী। প্রযুক্তি আমাদের মন মননকে ভালোবাসার মানবিক মূল্যবোধ থেকে কোথায় যেনো ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্মের কাছে আমাদের সাহিত্য- শিল্প পৌঁছাতে হলে তাদের মতো করেই পৌঁছাতে হবে।
১১:৫৪ ১৪ জানুয়ারি ২০২৩
বিদ্যুতের দাম বাড়ানো সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : ফখরুল
দেশে আরেক দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। তবে সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত গণবিরোধী এবং অবিবেচনা প্রসূত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে ‘বর্তমান সরকার নির্বাচিত নয় বলেই জনগণের চরম দুর্দিনে বিদ্যুতের দাম বৃদ্ধির এই অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে।’
১১:৩৫ ১৪ জানুয়ারি ২০২৩
আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬.১ ডিগ্রি
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। ফলে বাতাসের কারণে আর ঘন কুয়াশায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে এই জনপদে। তাছাড়া ঘন কুয়াশায় সড়কে যান চলাচলের ক্ষেত্রেও বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি।
১১:১৭ ১৪ জানুয়ারি ২০২৩
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   554  
-   555  
-   556  
-   557  
-   558  
-   559  
-   560      
- পরবর্তী >    
- শেষ >>    









































