বিড়ি খেতে গিয়ে বড়লেখায় ট্রাক্টর চাপায় শ্রমিক নি হ ত
ঘটনার সময় একটি ট্রাক্টরে মাটি ভরে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। তখন ওই ট্রাক্টরে মেহের আলী ছিলেন। এসময় তিনি ট্রাক্টরের চালকের কাছে বিড়ি চান। চলন্ত গাড়িতে তিনি চালকের কাছ থেকে বিড়ি আনতে গিয়ে অসাবধানতবশত ট্রাক্টর থেকে পড়ে যান।
২০:০৯ ১১ জানুয়ারি ২০২৩
শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি
নির্বাচনের তফসিল অনুযায়ী এবারের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায়, এদিন মনোনয়নপত্র বাছাই হবে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ জানুয়ারি দুপুর ২টায়, মনোনয়নপত্র প্রত্যাহার ১২ জানুয়ারি দুপুর ১২টায়, বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
২০:০০ ১১ জানুয়ারি ২০২৩
মৌলভীবাজারে মার্কেন্টাইল ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
বক্তব্যে ব্যাংকের পরিচালক প্রকৌশলী মনসুরুজ্জামান বলেন, প্রতিবছর গরীব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আসছি। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে। মার্কেন্টাইল ব্যাংক সে সামাজিক দায়িত্ববোধ থেকেই প্রতি বছর দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
১৯:৪৮ ১১ জানুয়ারি ২০২৩
১৬ জানুয়ারি সারাদেশে হবে বিএনপির বিক্ষোভ সমাবেশ
দলের ঘোষিত ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে সারা দেশে আগামী ১৬ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।
১৯:৩৬ ১১ জানুয়ারি ২০২৩
রাণীশংকৈলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
১৯:২২ ১১ জানুয়ারি ২০২৩
সিলেটে গণ অবস্থানে মৌলভীবাজার বিএনপির নেতাকর্মীরা
আজ সিলেটে গণঅবস্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।
১৯:০৬ ১১ জানুয়ারি ২০২৩
শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন : ১৫ পদে ২৭ জন নিলেন মনোনয়ন
বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫টি পদে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।
১৮:৪৪ ১১ জানুয়ারি ২০২৩
যশোরে মাছ ব্যবসায়ীকে গুলি করে হ ত্যা
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে শামীম বলেন, সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে ভবদহ মৎস্য আড়তে যাচ্ছিলেন সুব্রত মণ্ডল। পথে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে তার মা থা য় গু লি করে পালিয়ে যান।
১৮:২৭ ১১ জানুয়ারি ২০২৩
২১ লাখ টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত
মোট ৬টি দেশ থেকে ২১ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার মধ্যে ২০ লাখ ৪০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল ও ৬০ হাজার টন ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মাধ্যমে এ তেল কিনতে খরচ হবে ১৮ হাজার ৭৬০ কোটি ৫৬ লাখ টাকা।
১৭:২৮ ১১ জানুয়ারি ২০২৩
রাজ্যের জন্মের ৫ মাস উদযাপন করলেন রাজ-পরী
বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টা ৩৮ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে রাজ্যের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে তারকা মা ছেলেকে নিয়ে লেখেন, বাজানের হাসি। আমাদের ছেলের পাঁচ মাস পূর্ন হলো। আলহামদুলিল্লাহ।
১৬:৫৭ ১১ জানুয়ারি ২০২৩
বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করে : কাদের
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করে। যারা দেশকে ধ্বংস করে তারা কিভাবে রাষ্ট্র মেরামত করবে?
১৬:২০ ১১ জানুয়ারি ২০২৩
ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ভিপি নুর
ডিসেম্বরের শেষদিকে কাতারে যান নুর। পরে দুবাই হয়ে সৌদি আরব যান ওমরাহ করতে তিনি। এ সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেসবুকে লাইভে এসে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন।
১৫:৪৩ ১১ জানুয়ারি ২০২৩
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ৩ মৃ ত্যু
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনগামী একটি ট্রেন ভূঞাপুর উপজেলার ঢেপাকান্দি রেলক্রসিং পাড় হওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
১৫:২৭ ১১ জানুয়ারি ২০২৩
‘শ্রীমঙ্গল প্রেসক্লাবের’ নির্বাচন ৩০ জানুয়ারি
গত সোমবার (৯ জানুয়ারি) শ্রীমঙ্গল প্রেসক্লাব হলরুমে সংগঠনের দ্বি-বাষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী।
১৫:১১ ১১ জানুয়ারি ২০২৩
সিলেট বিএনপির গণ অবস্থান
বিএনপির পূর্ব ঘোষণা অনুযায়ী সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে সিলেট বিএনপি বিভাগীয় গণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে।
১৫:০৩ ১১ জানুয়ারি ২০২৩
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে
আজ বুধবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত রোববার সকালে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
১২:৩৮ ১১ জানুয়ারি ২০২৩
মৌলভীবাজারে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বাজানোয় ৭ হাজার টাকা জরিমানা
অভিযানে ৩ যানবাহনকে ৭ হাজার টাকা জরিমানা ও ৫টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ১৫ এর উপধারা (২) অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।
১১:৫৭ ১১ জানুয়ারি ২০২৩
জগন্নাথপুর থেকে মেছো বিড়ালের বাচ্চা উদ্ধার
জানা গেছে, জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে নন্দলাল দাসের মুরগির ঘরে গত বৃহস্পতিবার রাতে মেছো বিড়ালের শাবকটি ঢুকে পড়ে। শব্দ শুনে নন্দলাল দাস এগিয়ে গেলে মেছো বিড়ালটি নন্দলাল দাসকে (৪৫) কামড় দিয়ে রক্তাক্ত করে।
১১:৪৪ ১১ জানুয়ারি ২০২৩
নয়া পল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা
বিএনপির ঘোষণা অনুযায়ী, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবি এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফা নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপি। গণমিছিলের পর দ্বিতীয় কর্মসূচি হিসেবে বুধবার (১১ জানুয়ারি) ঢাকাসহ ১০টি বিভাগীয় (সাংগঠনিক বিভাগসহ) সদরে এই গণ–অবস্থান কর্মসূচি।
১১:১৯ ১১ জানুয়ারি ২০২৩
ধাক্কা মেরে আওয়ামী লীগকে ফেলে দেয়া এতো সহজ নয় : প্রধানমন্ত্রী
ধাক্কা মেরে ফেলে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব নয় উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর কারণ আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। আওয়ামী লীগকে ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়।
১০:৫৮ ১১ জানুয়ারি ২০২৩
বড়লেখায় ওয়ার্ড আ. লীগের দুই পক্ষের মা রা মা রি, কাউন্সিল স্থগিত
কাউন্সিলে সভাপতি পদে বেশ কয়েকজন পদ প্রত্যাশি ছিলেন। কাউন্সিল চলকালে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে তাদের পছন্দের প্রার্থীর নাম প্রস্তাব করলে অপর সভাপতি পদপ্রত্যাশি মুরাদ মিয়া ও তার ছোটভাই জসিম উদ্দিন তাতে আপত্তি দেন। একপর্যায়ে সেখানে হট্টগোল শুরু হয়। এ সময় দুইপক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
১৯:০৬ ১০ জানুয়ারি ২০২৩
মুক্তি পেলেন ফারদিনের বান্ধবী বুশরা
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারহানা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই করা হয়। পরে আমাতুল্লাহ বুশরাকে দুপুর ২টার দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
১৮:৪৭ ১০ জানুয়ারি ২০২৩
মৌলভীবাজারে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালী, পুষ্পার্ঘ অর্পণ এবং সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮:৩৩ ১০ জানুয়ারি ২০২৩
খানসামা ইউনিয়ন ভূমি অফিস, যেন এক দুর্নীতির আখড়া
জমিসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানসহ প্রজাদের বিভিন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার ইউনিয়ন ভূমি অফিসটি প্রতিষ্ঠিত। কিন্তু ওই ভূমি অফিসের দায়িত্বরত কর্মকর্তা (তহশিলদার/নায়েব) শাহ্ মো. মোখতার হোসেনের ঘুষ,দুর্নীতির কারণে ওই ভূমি অফিসের সেবার মুখ থুবড়ে পড়েছে।
১৮:১৮ ১০ জানুয়ারি ২০২৩
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   556  
-   557  
-   558  
-   559  
-   560  
-   561  
-   562      
- পরবর্তী >    
- শেষ >>    









































