জুড়ীতে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন
১৪৪ ভোটের মধ্যে রতীশ চন্দ্র দাস ৭৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসহাক আলী পেয়েছেন ৬৮ ভোট
১৬:২৮ ২২ জানুয়ারি ২০২৩
সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট
সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে এ ধর্মঘটে ডাক দেয়া হয়েছে।
১৬:১৬ ২২ জানুয়ারি ২০২৩
বন অধিদপ্তর সিলেট বিভাগে চাকরির বিজ্ঞপ্তি
২টি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন অধিদপ্তর। দুইটি পদে মোট ২৯ জনকে নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে ১৫:৫৫ ২২ জানুয়ারি ২০২৩
গণতন্ত্রহীন বিএনপি দেশে কীভাবে গণতন্ত্র আনবে প্রশ্ন কাদেরের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নিজেদেরই গণতন্ত্র নেই, তারা কীভাবে দেশে গণতন্ত্র আনবে? আজ দুপুরে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
রোববার (২২
১৫:৩৭ ২২ জানুয়ারি ২০২৩
শুরু হয়েছে একাদশে ভর্তি, জেনে নিন প্রক্রিয়া
একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কলেজভিত্তিক তালিকা শনিবার (২১ জানুয়ারি) একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইটের (www.xiclassadmission.gov.bd) কলেজ প্যানেলে প্রকাশ করা হয়। কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে কলেজ কর্তৃপক্ষকে ঐ তালিকা ডাউনলোড করতে পারবে।
১৫:১৭ ২২ জানুয়ারি ২০২৩
মেয়াদ শেষেও ফুরোয়নি কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ
রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (প্রকৌশল) মামুনুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে জানতে পরিদর্শনে যান। মামুনুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের অগ্রগতি দেখতে যাই। কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেব। সরকারের উচ্চপর্যায়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।’
১২:৪৬ ২২ জানুয়ারি ২০২৩
দিনে অন্তত ১টি পেয়ারা খাওয়ার উপকারিতা
হাতের কাছে পেয়ারা পাওয়া গেলেও অনেকেই পেয়ারা খেতে চান না বা পছন্দ করেন না। কিন্তু বিশেষজ্ঞ ডাক্তাররা এই ফলটি খাওয়ার পরামর্শ হরহামেশাই রোগীদের দিয়ে থাকেন। এই ফলটি কাঁচা বা পাকা দুই সকলের প্রিয় এবং উপকারী। প্রতিদিন একটি পেয়ারা খেলে শরীরের অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। বিভিন্ন দেশে গবেষণা করে এটি জানা গেছে।
১১:৫১ ২২ জানুয়ারি ২০২৩
কেউ ভিন্নমত পোষণ করলেই আ. লীগ সন্ত্রাস বানিয়ে দেয় : ফখরুল
সভায় মির্জা ফখরুল বলেন, আগামীদিনে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই জবরদখলকারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। ১৪ বছর ক্ষমতায় থাকা এই সরকারকে আর কোনোভাবেই ভোট চুরির সুযোগ দেয়া হবে না।
১১:১৭ ২২ জানুয়ারি ২০২৩
সরকারী চাকরি দেয়ার নাম করে ১৯ লাখ টাকা আত্মসাত!
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে- আসামি কৃষ্ণ সরকার ২০২০ সালের ২০, ২২ ও ২৭ তারিখের তিনটি পত্রিকা এনে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বলে জানান ইন্দ্রজিত করকে। তার আত্মীয় এই অধিদফতরে চাকরি করে, তার মাধ্যমে এ বিজ্ঞপ্তিতে লোক নিয়োগ দেয়া যাবে বলে জানায়।
১০:৫৭ ২২ জানুয়ারি ২০২৩
আখেরি মোনাজাত ১২টায়, ভাঙছে ইজতেমার আসর
আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরে বিশ্ব ইজতেমার আয়োজন। আখেরি মোনাজাতে দেশবাসীসহ জিন্দা-মুর্দা সকলের জন্য দোয়া করা হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন স্বাদ কান্ধলভী।
১০:৩৪ ২২ জানুয়ারি ২০২৩
পিএসএলের সূচি প্রকাশ, বিপিএলে পাকদের নিয়ে টানাপোড়ন
বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। ১৬ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল। নিজ নিজ দল বিপিএলের শেষ চার নিশ্চিত করা পর্যন্ত এবং শেষ চার নিশ্চিত হলেও পাকিস্তানের ক্রিকেটাররা বিপিএলে শেশ পর্যন্ত থাকার নিশ্চয়তা দিতে পারছেন না। কারণ নিজের ঘরের মাঠের লীগে খেলতে যেতে হবে।
২০:০৮ ২১ জানুয়ারি ২০২৩
হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে জুড়ীতে সভা
জুড়ীতে বুনো হাতি ও স্থানীয় মানুষের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। দুই-তিনদিন আগে বনের একটি হাতি পাথারিয়া হিল রিজার্ভের সমনবাগ বিটের দুর্গাপুরে চলে আসে। হাতিটি এসময় কলাগাছসহ কিছু ফসলের ক্ষতি করে। এতে মানুষ ভীত ও ক্ষুব্ধ হয়ে ওঠে। অবশ্য তারা বনবিভাগকে বিষয়টি অবহিত করেন।
১৯:৫৫ ২১ জানুয়ারি ২০২৩
নতুন বই ইসলাম ধর্মবিরোধী নয় : শিক্ষামন্ত্রী
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, যারা বইয়ের ভুল শনাক্ত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। নবম-দশম শ্রেণির বইয়ে কিছু ভুল শনাক্ত হয়েছে। এ বছর শিক্ষার্থীরা বইগুলো খুব মনোযোগ দিয়ে পড়েছে বলেই ভুলগুলো ধরা পড়েছে। আমি শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের এই মনোযোগ পাঠ্যবইগুলোর মান উন্নত করতে এবং আরো নির্ভুল করতে সহযোগিতা ও অনুপ্রাণিত করবে।
১৯:৩৭ ২১ জানুয়ারি ২০২৩
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকারকে হটাব : খন্দকার মোশাররফ
আলোচনা সভায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিদায় করা আমাদের প্রথম দফা। যেভাবে দেশ চলছে, সেভাবে চলতে পারে না। আমরা দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চাই। এ জন্যই ২৭ দফা প্রণয়ন করা হয়েছে।’
১৯:০৫ ২১ জানুয়ারি ২০২৩
মৌলভীবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন পরিবেশমন্ত্রী
অনুষ্ঠানে মন্ত্রী উপজেলার বেরেঙ্গা পুঞ্জি, পাল্লাতল পুঞ্জি, আগাড় পুঞ্জি, দুসুড়ি পুঞ্জিতে পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসকারীদের জন্য সিঁড়ি নির্মাণ কাজের এবং বড়লেখা উপজেলার দক্ষিণ গ্রামতলা গ্রামে কৃষি জমির পানি নিষ্কাশন এবং কালভার্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৮:৪১ ২১ জানুয়ারি ২০২৩
স্পাইডার মাঙ্কি : যে বানরের শরীর থেকে লেজ লম্বা
আসলে বানরের এই প্রজাতি দেখতে অনেকটা মাকড়শার মত হয়। এদের শরীরের চেয়ে লেজ আকারে অনেক দীর্ঘ হয়ে থাকে। একটি স্পাইডার মাঙ্কির শরীর যদি ৫ ফিট হয় তবে ধরে নিতে পারেন শুধু তার লেজের দৈর্ঘ্যই ৩ ফুট! বাকি ২ ফুট হলো তার শরীরের বাকি অংশ। তবে এই বানরের আরো সাতটি প্রজাতি আছে।
১৮:২২ ২১ জানুয়ারি ২০২৩
৬০৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ; বুকে আশা কৃষকদের
মৌমাছির গুণগুণ শব্দে সরিষা ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে পদার্পণ এ অপরুপ প্রাকৃতিক দৃশ্য সত্যিই যেন মনো মনমুগ্ধকর এক মুহূর্ত। ভোরের বিন্দু বিন্দু শিশির আর সকালের মিষ্টি রোদ ছুঁয়ে যায় সেই ফুলগুলোকে। ভালো ফলনের আশায় উপজেলার কৃষকেরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও।
১৭:৫৪ ২১ জানুয়ারি ২০২৩
কমলগঞ্জে দুইটি বসতঘরসহ দোকান আগুনে পুড়ে ছাই
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে আগুন লেগে দুইটি বসতঘর ও একটি মুদি দোকান ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
১৭:৩৯ ২১ জানুয়ারি ২০২৩
অষ্টম মেধাতালিকার পরও শিক্ষার্থী পাচ্ছে না শাবি, খালি ১০৮ আসন
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের অষ্টম মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রমের পরও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ১০৮টি আসন খালি রয়েছে।
১৬:২২ ২১ জানুয়ারি ২০২৩
‘শনিবার বিকেল’ মুক্তিতে আর বাধা নেই
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ‘শনিবার বিকেল’ ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনে এখন আর কোনো বাধা নেই। শনিবার সাত সদস্যের সেন্সর আপিল বোর্ডের শুনানিতে ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাঁধা না থাকার বিষয়টি জানানো হয়।
১৬:০২ ২১ জানুয়ারি ২০২৩
নিরুপায় হয়ে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে : কাদের
মার্কিন যুক্তরাষ্ট্রে পৌনে তিনগুণ এবং যুক্তরাজ্যে বিদ্যুতের দাম পৌনে ছয়গুণ বেড়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার বিদ্যুৎ উৎপাদন গড়ে ইউনিট প্রতি তিন টাকা ভর্তুকি দিচ্ছে। পিডিবি বছরে ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। জনগণের কষ্ট হওয়া সত্ত্বেও সরকার নিরুপায় হয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে।
১৫:২৬ ২১ জানুয়ারি ২০২৩
সারাহ ইসলাম : মরে গিয়েও অমর এক তরুণী
কেউ লিখেছেন স্যালুট সারাহ তো কেউ বলছেন- এভাবেও অমর হওয়া যায়? সারাহ ইসলাম মরে গিয়েও আলো জ্বেলে দিয়ে গেছেন একাধিক মানুষের জীবনে। দেশের ইতিহাসে যতোদিন অঙ্গ দানের কথা উঠবে সবার আগে ওঠে আসবে সারাহ ইসলাম নামের ২০ বছর বয়সী এই বাংলাদেশী তরুণীর নাম। নিশ্চিয় মৃ ত্যু শয্যায় থেকে সারাহ নিজের অঙ্গ দান করে গেছেন অন্যের জন্য। আর এ ঘটনায় মৃ ত্যু র পরও সারাদেশে প্রশংসায় ভাসছেন এই তরুণী।
১৫:১৩ ২১ জানুয়ারি ২০২৩
ইজতেমার কারণে স্কাউটস কর্মসূচি স্থগিত
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আগত মুসল্লিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে গাজীপুরে আজ বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠানে তার পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪:৩৮ ২১ জানুয়ারি ২০২৩
রাণীশংকৈলে আ.লীগ থেকে পৌর কাউন্সিলর আবু তালেবকে বহিষ্কার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ৫ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আবু তালেবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর আ.লীগ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১৩:০১ ২১ জানুয়ারি ২০২৩
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   551  
-   552  
-   553  
-   554  
-   555  
-   556  
-   557      
- পরবর্তী >    
- শেষ >>    









































