চবিতে যৌন হয়রানি: আসামিদের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ১৭ জুলাই রাতে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় আসামিদের জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শুনানি হবে আগামী মঙ্গলবার।
২০:৫৫ ২৪ জুলাই ২০২২
ডলারের দাম পৌঁছালো ১০৫ টাকায়
একদিনের ব্যবধানে খুচরা বাজারে আবারও টাকার বিপরীতে বেড়েছে মার্কিন ডলারের দাম। রবিবার (২৪ জুলাই) প্রতি ডলারের দাম আড়াই টাকা বেড়ে এখন ১০৫ টাকায় গিয়ে পৌঁছেছে।
২০:৫০ ২৪ জুলাই ২০২২
‘জিহাদের নামে মানুষ হত্যাকারীদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই’
জিহাদের নামে যারা মানুষ হত্যা করে তাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে বিনা কারণে গাছের ডাল ভাঙারও বিধান নেই। সেখানে জঙ্গিবাদের নামে মানুষ হত্যার প্রশ্নই আসে না।
২০:৪৪ ২৪ জুলাই ২০২২
‘এই যুদ্ধ ইউক্রেনকে ভাঙতে পারেনি এবং পারবেও না’
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ পাঁচ মাসে ঠেকেছে। এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো আলামত পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি আত্মবিশ্বাসী তার দেশ জিতবে। রবিবার (২৪ জুলাই) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
২০:৩৩ ২৪ জুলাই ২০২২
রাজধানী মাতানোর পর এবার বাঙালি সাজে ধরা দিলেন ওটিলিয়া
বিশ্বজুড়ে সাড়াজাগানো রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া প্রথমবারের মতো শুক্রবার ঢাকায় এসেছেন। ‘নোকিয়া জি-২১’ ফোনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতেই তার আগমন। শনিবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ১ নম্বর হলে বসেছিল 'ওটিলিয়া লাইভ ইন ঢাকা নোকিয়া জি২১' শিরোনামের কনসার্ট। এরপর দিন তিনি ধরা দিলেন বাঙালি সাজে।
২০:২৭ ২৪ জুলাই ২০২২
পোশাক কারখানায় এসি বিস্ফোরণে দুজনের মৃত্যু
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বোরকান এলাকায় একটি পোশাক কারখানায় এসি বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। রবিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় এলিগ্যান্ট গ্রুপের ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডে কারখানার জেনারবটর কক্ষে এ ঘটনা ঘটে।
২০:১৮ ২৪ জুলাই ২০২২
শনাক্তের সংখ্যা ৪৩০, মৃত্যু ৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৯ হাজার ২৬৬ জনের প্রাণ গেল এই ভাইরাসে। একই সময়ে নতুন করে ৪৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১ হাজার ৭৭৫ জনে।
২০:১৪ ২৪ জুলাই ২০২২
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করলো বাফা
সিলেট জেলার বেশির ভাগ মানুষ বন্যাকবলিত ছিলেন। বন্যার পানি নেমে গেলেও এখনও এই এলাকার নিম্ন আয়ের মানুষ আর্থিক ভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন নাই। সাধারণ মানুষের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খাবারের নিশ্চয়তা, বাড়িঘর এবং সড়ক পুনর্গঠন। তাই বন্যাপরবর্তী শঙ্কায় অনেকেই দিন যাপন করছে। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অফ আলবানী (BAFA) নিউ ইয়র্ক সংস্থা।
২০:০৫ ২৪ জুলাই ২০২২
মৌলভীবাজারে মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত
নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে গতকাল (২৩ জুলাই) থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২।
১৯:১০ ২৪ জুলাই ২০২২
মৌলভীবাজারে আশ-শরিফ চ্যারিটির সংবর্ধনা
রবিবার (২৪ জুলাই) দুপুরে শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আশ-শরীফ চ্যারিটি সংগঠনের সভাপতি মাও.আব্দুল জব্বারের সভাপতিত্বতে ও লোকমান খান নবীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ইমরান হোসেন শাওন।
১৮:৪৫ ২৪ জুলাই ২০২২
টর্নেডো: কি, কেন কীভাবে?
মজার ব্যাপার হলো টর্নেডো ব্যাপারটিকে অনেকেই কুদরতি কারিশমা বা অলৌকিক কাণ্ড ভেবে আসলেও মূলত আশ্চর্যজনক এই ঘটনার পেছনে রয়েছে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ।
১৮:৪৫ ২৪ জুলাই ২০২২
এলইডি লাইটে অন্যরকম মাছ-সবজি চাষ পদ্ধতি
যেহেতু উৎপাদনযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে তাই কৃষিজমির বিকল্প এবং মাটিতে ফসল উৎপাদনের সনাতনী পদ্ধতির বিকল্প ভাবতে হচ্ছে। এই ভাবনায় এগিয়ে আছে হংকংভিত্তিক স্টার্টআপ ‘ফার্ম-সিক্সটিসিক্স’।
১৪:৪৬ ২৪ জুলাই ২০২২
উত্তম কুমার চলে যাবার ৪২ বছর
১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে মধ্যবিত্ত পরিবারের জন্মেছিলেন উত্তম। যদিও উত্তম তার পারিবারিক নাম ছিলো না, তার আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়।
১২:৪০ ২৪ জুলাই ২০২২
শ্রীমঙ্গলে প্রবাসী গৃহবধূ হত্যার অভিযোগে কুমিল্লা থেকে স্বামী আটক
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নুরুল ইসলাম জানান, এ মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করে নিহত গৃহবধূর পরিবার। এরই ধারাবাহিকতায় চাদঁপর জেলার কচুয়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়
১২:১১ ২৪ জুলাই ২০২২
মাছের পোনা অবমুক্ত করে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদ্বোধন
এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়।
১১:৫৫ ২৪ জুলাই ২০২২
ওয়াশিংটনের রেনটনে বন্দুক হামলা, ১ জনের মৃত্যু
৯১১ নম্বরে একটি ফোনকল আসে। যেখানে বলা হয় যে রেনটনে বন্দুক হামলা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশও পাল্টা গুলি চালায়।
১১:৪৬ ২৪ জুলাই ২০২২
কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রী-শ্যালিকার মৃত্যু
কুমিল্লার দেবীদ্বারে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন মারা গেছে। দেবীদ্বারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাহারপাড় এলাকায় রোববার (২৪ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় নিহতরা হলেন,
১১:৩৬ ২৪ জুলাই ২০২২
গেটম্যানের গাফিলতিতে বাস-ট্রেনের সংঘর্ষ, ৩ জনের মৃত্যু
গেটম্যান না থাকায় ঘটনাস্থলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। জামান ফ্যাশনের শ্রমিকবাহী গাড়িটি কারখানায় যাচ্ছিল। লেভেল ক্রসিংয়ে গেট নামানো না থাকায় রেললাইনে উঠে পড়ে বাসটি।
১১:১৫ ২৪ জুলাই ২০২২
প্রেমিকার বিয়ে হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চলে গেলেন পরপারে
প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় সে মানসিকভাবে বিষন্নতায় ভুগছিল। গত শুক্রবার রাত ১০টায় সে নিজ কক্ষে ঘুমাতে যায়। শনিবার ভোর ৬টায় ঘুম থেকে উঠার জন্য পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাজিদের সাড়াশব্দ পায় না। পরে ঘরের জানালা খুলে তারা দেখতে পায় ফ্যানের সাথে রশিতে ঝুলন্ত লাশ। সে নগরীর টার্মিনাল গণেশপুর টিএমএসএস টেকনিক্যাল কলেজের কম্পিউটার সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
২১:৩৯ ২৩ জুলাই ২০২২
`বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান`
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভুত জ্বালানী সংকট মেটাতে বিদ্যুৎসহ অন্যান্য পরিসেবা ব্যবহারে সরকারি প্রতিষ্ঠানগুলো সাশ্রয়ী হচ্ছে। আমি অনুরোধ করব আপনারাও সমভাবে সাশ্রয়ী হোন। তবে অর্থনৈতিক কর্মকান্ড কোথাও ব্যাহত হোক, সেটি কিন্তু আমরা চাই না। ভবিষ্যতে যেন কোন সংকট তৈরি না হয়, সেজন্য এভাবে সতর্ক হতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
২১:২০ ২৩ জুলাই ২০২২
নির্বাচন ছাড়া সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে খাদ্য নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে খাদ্য সংকট হচ্ছে, মানুষ সেটি মোকাবিলা করছে। এক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভাল অবস্থায় রয়েছে। সারের প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, গ্যাস না পেলেও দেশে কোনভাবেই সারের সংকট হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সারের বিষয়টি নিয়ে আমার কথা হয়েছে। গ্যাস না পেলে আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে কৃষকদের সরবরাহ করা হবে। সেখানে (আন্তর্জাতিক বাজারে) সারের দাম বেশি হলেও দেশে যাতে সারের সংকট না হয় সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
২০:৫৫ ২৩ জুলাই ২০২২
ধর্ম নিয়ে পাঠ্যবইয়ে কিছু বাদ বা যুক্ত করা হয়নি : শিক্ষামন্ত্রী
তিনি বলেন,একটি চক্র ভুল তথ্যের ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত ও উত্তেজিত করছে। বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি জামাত শিবিরের বিরাট একটি অংশ এই কাজগুলো করছে। কাজেই প্রত্যেকই এই বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
২০:৪৫ ২৩ জুলাই ২০২২
উৎপাদন বাড়াতে কৃষকদের সহায়তা প্রদান করছে সরকার : পরিবেশমন্ত্রী
মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের কারণে বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যান্য দেশের তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রেখেছেন। সরকারের পদক্ষেপের ফলে ইতোমধ্যে সয়াবিন তেলের দাম কমে এসেছে। এছাড়া বিশ্ববাজারে তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। তিনি সাময়িক এ সময়ের জন্য সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহবান জানান। মন্ত্রী বলেন, সকল সমস্যা সমাধান করে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা মতো ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
২০:১৮ ২৩ জুলাই ২০২২
বিএনপির দেশবিরোধী চরিত্র স্পষ্ট হয়ে উঠছে : ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের বলেন, বিএনপির সময় দেশে কোনো উন্নয়ন ও অগ্রগতি হয়নি বলেই আজকে দেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে তাদের গা জ¦ালা করে। এ কারণেই তারা গুজব ও অপপ্রচারের মধ্য দিয়ে বর্তমান সরকারের গৃহীত জনকল্যাণকর মেগাপ্রকল্পসমূহ বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে চায় এবং দুর্নীতির কাল্পনিক অভিযোগ এনে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালায়। ইতোমধ্যে পদ্মাসেতুর মতো মেগাপ্রকল্পের সুবিধা পেতে শুরু করেছে দেশের জনগণ। আওয়ামী লীগই এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে পদক্ষেপ গ্রহণ করেছে এবং আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের সামগ্রিক উন্নয়নের মধ্য দিয়ে দেশে দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে।
২০:০৩ ২৩ জুলাই ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   636  
-   637  
-   638  
-   639  
-   640  
-   641  
-   642      
- পরবর্তী >    
- শেষ >>    
















































